বাগনান থেকে বাসের আর্জি

বছর তিনেক আগেও বাগনান থেকে নানা রুটে বাস চলত। নানা কারণে বন্ধ হয়ে যায় সেই বাস পরিষেবা। এখন যাত্রীদের ভরসা অটো আর ছোট যাত্রিবাহী গাড়ি। রাত বাড়লে সেই সব গাড়িতে বেশি ভাড়া গুনতে হয় বলে যাত্রীদের অভিযোগও রয়েছে। ঘটছে দুর্ঘটনাও। ইতিমধ্যে বাগনান থেকে বাস পরিষেবা ফের শুরু করার দাবি তুলেছেন স্থানীয় লোকজন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০১৫ ০২:২৭
Share:

বছর তিনেক আগেও বাগনান থেকে নানা রুটে বাস চলত। নানা কারণে বন্ধ হয়ে যায় সেই বাস পরিষেবা। এখন যাত্রীদের ভরসা অটো আর ছোট যাত্রিবাহী গাড়ি। রাত বাড়লে সেই সব গাড়িতে বেশি ভাড়া গুনতে হয় বলে যাত্রীদের অভিযোগও রয়েছে। ঘটছে দুর্ঘটনাও। ইতিমধ্যে বাগনান থেকে বাস পরিষেবা ফের শুরু করার দাবি তুলেছেন স্থানীয় লোকজন। বাগনান থেকে অন্তত তিনটি রুটে যাতে বাস চালানো যায়, সেই আর্জি নিয়ে সম্প্রতি আমতার বিধায়ক অসিত মিত্র পরিবহণ সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন। অসিতবাবু বলেন, ‘‘আমি পরিবহণ সচিবের সঙ্গে দেখা করেছি। বাগনান-মানকুর, বাগনান-কুলিয়া ও বাগনান-নারিট রুটে বাস চালানোর জন্য চিঠি দিয়েছি। তিনি বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement