উপনির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার সময় সিপিএমের সমর্থককে মারধর করে নথি কেড়ে নেওযার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুরে হাওড়ার ডোমজুড়ে। কোলড়া ১ পঞ্চায়েতের ৩ নম্বর সংসদে উপনির্বাচনের জন্য বিডিও অফিসে কয়েকজন দলীয় সমর্থককে নিয়ে মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন সিপিএম সমর্থক অনিল মাঝি। কিন্তু বিডিও অফিস চত্বরেই তাঁর থেকে নথি কেড়ে নিয়ে মোটরবাইকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা শেষ হওয়ার পর তাকে ছাড়া হয়।