ছয় বছরের কিশোরীকে যৌন হেনস্থার অভিযোগে প্রতিবেশী এক বৃদ্ধকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার ঘটনাটি ঘটেছে পান্ডুয়ার বোড়াগড়ি এলাকায়। শনিবার ধৃত হরিপদ মূর্মূকে ১৪ দিন জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয় চুঁচুড়া আদালত। গত ২০ ডিসেম্বর সত্তর বছরের ওই বৃদ্ধ খাবারের লোভ দেখিয়ে শিশুটিকে নিজের বা়ড়িতে নিয়ে গিয়ে ওই কাণ্ড ঘটায় বলে অভিযোগ। এলাকাবাসীর অভিযোগ, অভিযুক্তের তরফে ৩০ হাজার টাকার বিনিময়ে বিষয়টি মিটিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। তাতে রাজি হননি বাড়ির লোকজন।