Durga Puja

দুর্গাপুজোকে বিশ্ব পর্যটন মানচিত্রে স্থাপনের উদ্যোগ

শঙ্কর জানান, পূর্ব ভারতের প্রবেশদ্বার এবং বিশ্ব মানচিত্রে পশ্চিমবঙ্গকে তুলে ধরা-সহ পাঁচটি লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জুন ২০২৬ ০৭:৩৩
Share:

—প্রতীকী চিত্র।

দুর্গাপুজোকে বিশ্ব পর্যটন মানচিত্রে তুলে ধরার পরিকল্পনা ও চেষ্টা করছে রাজ্য সরকার। সেই সূত্রে কলকাতার পুজোর সঙ্গে প্রবাসের পুজোকেও একসূত্রে গাঁথার ভাবনা আছে। বুধবার রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ এবং পর্যটন প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী এক সাংবাদিক বৈঠকে এ কথা জানান। রাজ্যের পর্যটনকে ঢেলে সাজতে এ দিনই পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তি ও সংস্থার সঙ্গে বৈঠকও করেন শঙ্কর ও পূর্ণিমা। পরে শঙ্কর বলেন, ‘‘দুর্গাপুজোকে তুলে ধরতে কেন্দ্রীয় সরকারেরও সাহায্য পাওয়া যাবে।’’

প্রসঙ্গত, তৃণমূল সরকারের আমলে কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর ‘ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ’-এর তকমা পায়। আবার ওই সরকারের আমলেই ইউনেস্কোর নাম ভাঙিয়ে অবৈধ ভাবে ‘প্রিভিউ শো’ করার অভিযোগ উঠেছে পূর্বতন শাসক দল এবং এক মন্ত্রীর ঘনিষ্ঠ পুজো উদ্যোক্তার বিরুদ্ধে। সে ব্যাপারে পর্যটন দফতর কোনও তদন্তের নির্দেশ দেবে কি না, তার নির্দিষ্ট উত্তর দেননি শঙ্কর। তিনি বলেন, ‘‘কেউ দুর্নীতি করলে প্রশাসন নিশ্চয় আইনিব্যবস্থা নেবে।’’

এ দিন শঙ্কর জানান, পূর্ব ভারতের প্রবেশদ্বার এবং বিশ্ব মানচিত্রে পশ্চিমবঙ্গকে তুলে ধরা-সহ পাঁচটি লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। রাজ্যের প্রত্যেক পর্যটন পরিকাঠামোকে ৩০ জুনের মধ্যে তথ্য জমা দিতে বলা হয়েছে। সুন্দরবন-সহ বিভিন্ন অরণ্যের পর্যটন এবং চা-বাগান পর্যটন নিয়েও বিশেষ পরিকল্পনা আছে। প্রসঙ্গত, বহু ক্ষেত্রেই পর্যটনের চাপে পরিবেশ নষ্টের অভিযোগ ওঠে। শঙ্করের দাবি, ‘‘সংবেদনশীল পরিবেশে পর্যটনও নিয়ন্ত্রণ করা হবে। প্রকৃতি যাতে নষ্ট না হয়, তা নিশ্চিত করতে হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন