‘পয়লা পার্বণ ২০২৬’
সাংস্কৃতিক ঐতিহ্য এবং বাঙালীয়ানাকে উদ্যাপন করতে কলকাতায় আবার ফিরে এল ‘পয়লা পার্বণ ২০২৬’। ১২ থেকে ১৫ মার্চ পর্যন্ত চারদিনব্যাপী এই কার্নিভাল হয়ে উঠবে মানুষের মিলনক্ষেত্র যেখানে থাকবে গান, শিল্প এবং পেটপুজো।
বাংলার চিরন্তন ঐতিহ্যের উপর ভিত্তি করে, আবার একই সঙ্গে আধুনিক সৃজনশীলতার ছোঁয়ায়, ‘পয়লা পার্বণ’ ধীরে ধীরে শহরের অন্যতম প্রতীক্ষিত সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিণত হয়েছে। বছরের পর বছর এই উৎসবে পরিবার, শিল্পী, উদ্যোক্তা এবং সংস্কৃতিপ্রেমীরা একত্রিত হয়ে সঙ্গীত, শিল্প, খাবার, ফ্যাশন এবং হস্তশিল্পের মাধ্যমে বাংলার ঐতিহ্যের নানা রূপ উদ্যাপন করেছেন।
বিশদে জানতে নীচের লিঙ্কে ক্লিক করুন:
আগের বছরের সাফল্যকে আরও এগিয়ে নিয়ে যেতে এইবছরও অসাধারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দর্শকরা উপভোগ করতে পারবেন জনপ্রিয় বাংলা ব্যান্ড এবং শিল্পীদের প্রাণবন্ত লাইভ অনুষ্ঠান। মঞ্চে থাকবে ‘ক্যাকটাস’, ‘লক্ষ্মীছাড়া’, শিলাজিৎ মজুমদার এবং ‘ফসিল্স’। পাশাপাশি শেষ দিনের বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে ‘ফকিরা’। গানের এই অনুষ্ঠান বাংলার সমসাময়িক সঙ্গীতকে যেমন তুলে ধরবে, ঠিক সেইরকমই সব প্রজন্মের দর্শকদেরও মুগ্ধ করবে।
শুধু কি গান! থাকবে জমজমাট হস্তশিল্পের বাজার। এখানে হাতে তৈরি কাপড়, কারুশিল্প, টেরাকোটা, ডোকরা শিল্প এবং বিভিন্ন দেশি ব্র্যান্ডের জিনিস পাওয়া যাবে। এই স্টলগুলো দর্শকদের সামনে বাংলার সমৃদ্ধ কারুশিল্পের ঐতিহ্য যেমন তুলে ধরবে, ঠিক তেমনই স্থানীয় শিল্পী এবং ছোট ব্যবসায়ীদেরও উৎসাহ দেবে।
খাদ্যরসিকদের জন্যও থাকছে দারুণ আয়োজন। এখানে থাকবে বাংলার ঐতিহ্যবাহী খাবার, বিভিন্ন আন্তর্জাতিক পদ, কলকাতার জনপ্রিয় স্ট্রিট ফুড এবং বাংলার নানা অঞ্চলের বিশেষ খাবার।
বিশদে জানতে নীচের লিঙ্কে ক্লিক করুন:
‘পয়লা পার্বণ ২০২৬’-এ তরুণ প্রজন্মের অংশগ্রহণের উপরও বিশেষ জোর দেওয়া হয়েছে। বিভিন্ন সৃজনশীল কর্মশালা, প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তরুণদের অংশগ্রহণের সুযোগ তৈরি করা হয়েছে।
এছাড়াও থাকবে বসে আঁকো প্রতিযোগিতা, রবীন্দ্রসঙ্গীত পরিবেশনা, রান্নার প্রতিযোগিতা, র্যাপ পারফরম্যান্স এবং ফ্যাশন শো। উৎসবে বাড়তি আকর্ষণ যোগ করবে ‘ঠাকুমার ঝুলি’-র ট্রেলার লঞ্চ, যেখানে উপস্থিত থাকবেন অভিনেত্রি শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং এই সিনেমার টিম।
বছরের পর বছর এই উৎসব শুধুমাত্র একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেই সীমাবদ্ধ থাকেনি। এটি এমন একটি মঞ্চ হয়ে উঠেছে, যা মানুষকে একত্রিত করে, স্থানীয় শিল্পী ও সৃজনশীল ব্যক্তিদের সামনে আসার সুযোগ দেয় এবং বাঙালি সংস্কৃতিকে সকলের সামনে তুলে ধরে।
বসন্তের আগমনে ‘পয়লা পার্বণ ২০২৬’ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে চারটি স্মরণীয় দিন উপভোগ করতে, যেখানে উদ্যাপিত হবে কলকাতা এবং বাঙালিয়ানা।
অনুষ্ঠানের ডিজিটাল মিডিয়া পার্টনার আনন্দবাজার ডট কম।