Road Accident

সিঁথির মোড়ে ট্রাকের ধাক্কা স্কুটারে! দুর্ঘটনায় মৃত এক

কী ভাবে দুর্ঘটনাটি ঘটল তা তদন্ত করে দেখছে তারা। বেপরোয়া গতি ও রেষারেষির কারণে এই ঘটনা ঘটেছে বলেই প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। দুর্ঘটনাকে কেন্দ্র করে রাতে উত্তেজনা ছড়ায় বিটি রোডে। সাময়িক ভাবে তৈরি হয় যানজটও।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৫ ০০:০৪
Share:

—প্রতীকী চিত্র।

লরির ধাক্কায় মৃত্যু হল এক স্কুটারচালকের। মঙ্গলবার রাত ১০টা নাগাদ দুর্ঘটনাটি দমদমের সিঁথির মোড়ের কাছে বিটি রোডের উপরে ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। কী ভাবে দুর্ঘটনাটি ঘটল তা তদন্ত করে দেখছে তারা। বেপরোয়া গতি ও রেষারেষির কারণে এই ঘটনা ঘটেছে বলেই প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। দুর্ঘটনাকে কেন্দ্র করে রাতে উত্তেজনা ছড়ায় বিটি রোডে। সাময়িক ভাবে তৈরি হয় যানজটও।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাত ১০টা সিঁথির মোড়ের কাছে বিটি রোডে একটি লরির সঙ্গে এক স্কুটারের ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই স্কুটারচালকের। হাসপাতালে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement