চারটি দুর্ঘটনায় মৃত ৩

চারটি পৃথক দুর্ঘটনায় মৃত্যু হল তিন জনের। আহত হয়েছেন এক জন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ে বাসের ধাক্কায় আহত হন বছর ষাটের এক পথচারী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০১৬ ০০:১১
Share:

চারটি পৃথক দুর্ঘটনায় মৃত্যু হল তিন জনের। আহত হয়েছেন এক জন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ে বাসের ধাক্কায় আহত হন বছর ষাটের এক পথচারী। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এ দিকে, সকাল সাড়ে ১০টা নাগাদ মহাত্মা গাঁধী রোড এবং কলাকার স্ট্রিটের মোড়ে বাসের ধাক্কায় আহত হন এক প্রৌঢ়া। তাঁর নাম মুক্তি দাস বলে জানিয়েছে পুলিশ। আটক করা হয়েছে বাসটি। এ দিনই সকাল সওয়া ছ’টা নাগাদ হেস্টিংসের হসপিটাল রোড পেরোতে গিয়ে গাড়ির ধাক্কায় আহত হন বছর চল্লিশের এক ব্যক্তি। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে সেখানেই মৃত্যু হয় তাঁর। মৃত দু’জনের পরিচয় রাত পর্যন্ত জানা যায়নি। অন্য দিকে, মঙ্গলবার রাতে হাইড রোড ও সিজিআর রোডের মোড়ে ট্রেলারের ধাক্কায় মৃত্যু হয় এক জনের। পুলিশ জানায়, রামযতীন মাজি (৪০) নামে ওই ব্যক্তি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। গ্রেফতার করা হয়েছে ফৈয়াজ আহমেদ নামে ওই ট্রেলারের চালককে। পুলিশ জানায়, রাস্তা পেরোনোর সময়ে

Advertisement

দ্রুত গতিতে ছুটে আসা ট্রেলারটি পিষে দেয় রামযতীনকে। হাসপাতালে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement