পুরভবনে বিক্ষোভ

আদালতের নির্দেশে একটি নির্মীয়মাণ তিনতলা বাড়ি ভাঙার কাজ শুরু করায় স্থানীয়েরা শুক্রবার হাওড়া পুরভবনে বিক্ষোভ দেখালেন। হাওড়া পুরসভা সূত্রে খবর, ৩৬ নম্বর ওয়ার্ডের কাউসঘাট রোডে একটি বেআইনি বাড়ি ভাঙার জন্য কলকাতা হাইকোর্ট পুরসভাকে নির্দেশ দিয়েছিল।

Advertisement
শেষ আপডেট: ২৩ জুলাই ২০১৬ ০০:৪৮
Share:

আদালতের নির্দেশে একটি নির্মীয়মাণ তিনতলা বাড়ি ভাঙার কাজ শুরু করায় স্থানীয়েরা শুক্রবার হাওড়া পুরভবনে বিক্ষোভ দেখালেন। হাওড়া পুরসভা সূত্রে খবর, ৩৬ নম্বর ওয়ার্ডের কাউসঘাট রোডে একটি বেআইনি বাড়ি ভাঙার জন্য কলকাতা হাইকোর্ট পুরসভাকে নির্দেশ দিয়েছিল। সেই মতো এ দিন পুলিশি পাহারায় পুর ইঞ্জিনিয়ার ও কর্মীরা কাজ শুরু করেন। তিনতলার একাংশ ভেঙেও দেওয়া হয়। এর পরেই স্থানীয়েরা পুরভবনে গিয়ে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, ওই বাড়িটি পুর-আইন মেনে তৈরি হওয়া। যদিও পুরসভার অভিযোগ, বাড়িটি সম্পূর্ণ বেআইনি। মেয়র রথীন চক্রবর্তী বলেন, ‘‘পুরসভা আগেই বাড়ির মালিককে নোটিস পাঠিয়ে কাজ বন্ধ করে দিয়েছিল। ওই বাড়ির এক শরিকের করা মামলার প্রেক্ষিতে আদালত বাড়িটি ভেঙে দেওয়ার নির্দেশ দেয়। পুরসভা সেই কাজই করেছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement