POCSO Act

ছ’বছরের মেয়েকে যৌন হেনস্থা, দোষী সাব্যস্ত বাবা

মামলায় নির্যাতিতা ও তার মায়ের গোপন জবানবন্দি গ্রহণ করা হয়েছিল। আগামী কাল, সোমবার বিচারক শাস্তি ঘোষণা করবেন বলে আদালত সূত্রের খবর।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫ ০৮:২৪
Share:

দোষী সাব্যস্ত করেন বিচারক রিম্পা রায়। —প্রতীকী চিত্র।

শিশুকন্যাকে যৌন হেনস্থার ঘটনায় অভিযুক্ত বাবাকে দোষী সাব্যস্ত করল আলিপুরের বিশেষ পকসো আদালত। শনিবার তাকে দোষীসাব্যস্ত করেন ওই আদালতের বিচারক রিম্পা রায়।

এই মামলার সরকারি আইনজীবী সুব্রতা কর বলেন, ‘‘২০১৮ সালে দক্ষিণ কলকাতার একটি থানা এলাকার বাসিন্দা ওইনির্যাতিতার মা তাঁর স্বামীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন। ওই মহিলা বাড়িতে না থাকলেতাঁর ছ’বছর বয়সি মেয়েকে যৌন হেনস্থা করত স্বামী।’’ মহিলার অভিযোগের ভিত্তিতে তাঁর স্বামীকে গ্রেফতার করে পুলিশ। এই মামলায় সরকারি চিকিৎসক-সহ মোট সাত জন সাক্ষ্য দিয়েছেন। নির্যাতিতার ডাক্তারি পরীক্ষার রিপোর্টের উপরে ভিত্তি করেই বিচারক অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছেন।

এই মামলায় নির্যাতিতা ও তার মায়ের গোপন জবানবন্দি গ্রহণ করা হয়েছিল। আগামী কাল, সোমবার বিচারক শাস্তি ঘোষণা করবেন বলে আদালত সূত্রের খবর। অভিযুক্তকে হেফাজতে রেখে মামলার বিচার প্রক্রিয়া চলেছে বলে জানিয়েছেন সরকারি আইনজীবী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন