অভিষেক বন্দ্যোপাধ্যায়। — ফাইল চিত্র।
তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এ বার ৩০০ কোটি টাকার মাটি চুরির অভিযোগ উঠল। ডায়মন্ড হারবার জেলা পুলিশের কালীতলা আশুতি থানায় সোমবার এই অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। জোকা মেট্রোর কারশেডের কাছে মাটি কেটে বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ।
অভিজিতের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের সাংসদ হওয়ার পরে মাটি কেটে বিক্রি করা হয়েছে বিভিন্ন জায়গায়। বেআইনি ভাবে মাটি কাটার ফলে তৈরি হয়েছে ১০০ থেকে ১১৫ ফুট গভীর গর্ত। ২০১৮ সাল থেকে বেশ কয়েক বছরের উপগ্রহ চিত্র দেখিয়ে অভিযোগ করেন ওই বিজেপি নেতা। এ ভাবে মাটি কাটার ফলে পরিবেশ নষ্ট হচ্ছে বলেও দাবি তাঁর।
অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর আপ্ত সহায়ক সুমিত রায়-সহ বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডল, ঠাকুরপুকুর-মহেশতলা ব্লকের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি বিপ্লব মণ্ডল-সহ একাধিক তৃণমূল নেতার নামে অভিযোগ করা হয়েছে। বিশেষ তদন্তকারী দল গঠন করার দাবি তুলেছেন অভিজিৎ। পুলিশ সূত্রের খবর, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে