টুকরো খবর

বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরে ১৯৭১ সালের ১৮ এপ্রিল, এক মাত্র কলকাতাতেই প্রথম বাংলাদেশের জাতীয় পতাকা তোলা হয়েছিল। শনিবার, ৪৪ বছর পরে ফের সেই দিনটিকে স্মরণ করে কলকাতায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের উপ-হাইকমিশনে তোলা হল পতাকা।

Advertisement
শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০১৫ ০৩:০৩
Share:

মুক্তিযুদ্ধের স্মরণে

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরে ১৯৭১ সালের ১৮ এপ্রিল, এক মাত্র কলকাতাতেই প্রথম বাংলাদেশের জাতীয় পতাকা তোলা হয়েছিল। শনিবার, ৪৪ বছর পরে ফের সেই দিনটিকে স্মরণ করে কলকাতায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের উপ-হাইকমিশনে তোলা হল পতাকা। হাই-কমিশনের চার কর্মকর্তা পতাকার চার কোণে এবং উপ-হাইকমিশনার জকি আহাদ পতাকার মাঝখান ধরে এ দিন হাই-কমিশন প্রাঙ্গণ ঘুরে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের সঙ্গে এই পতাকা উত্তোলন করেন। এ দিন বাংলাদেশ উপ-হাইকমিশনার জকি আহাদ জানান, দেশের বাইরে কলকাতায় যে লক্ষ্য নিয়ে প্রথম পতাকা তোলা হয়েছিল, সেই লক্ষ্যেই শনিবার পতাকা তুলে দিনটিকে স্মরণ করা হল।

Advertisement

ন্যাশনাল মেডিক্যালে আগুন

ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ‘চেস্ট ডিপার্টমেন্ট’-এ নার্সদের পোশাক বদলের ঘরে শনিবার রাতে আগুন লাগে। রাত পৌনে দশটা নাগাদ ওই ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখেন কয়েক জন স্বাস্থ্যকর্মী। তাঁরাই দমকলে খবর দেন। দমকলের এক অফিসার জানান, রেফ্রিজারেটরে শর্ট সার্কিট থেকে আগুন লাগে। সেই সময়ে ঘরে কোনও নার্স ছিলেন না। কিছু ব্যান্ডেজ ও পুরনো কাগজ পুড়ে যায়। দমকলের দু’টি ইঞ্জিন আধ ঘণ্টারও কম সময়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement