টুকরো খবর

অস্ত্র-সহ গ্রেফতার হল তিন যুবক। শনিবার, হাওড়া স্টেশনের কাছে চাঁদমারি ঘাট থেকে। ধৃতদের নাম জগবন্ধু মণ্ডল, রামবিলাস চৌধুরী ও জাহাঙ্গীর হাসান। তাদের কাছে ৫৫টি কার্তুজ, আগ্নেয়াস্ত্রের ৭টি নকল লাইসেন্স মিলেছে। সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা তাদের ধরেন। পুলিশের দাবি, ট্রেনে অস্ত্র পাচারের পরিকল্পনা ছিল ওই যুবকদের।

Advertisement
শেষ আপডেট: ২৪ অগস্ট ২০১৪ ০১:১২
Share:

অস্ত্র-সহ গ্রেফতার ৩

Advertisement

অস্ত্র-সহ গ্রেফতার হল তিন যুবক। শনিবার, হাওড়া স্টেশনের কাছে চাঁদমারি ঘাট থেকে। ধৃতদের নাম জগবন্ধু মণ্ডল, রামবিলাস চৌধুরী ও জাহাঙ্গীর হাসান। তাদের কাছে ৫৫টি কার্তুজ, আগ্নেয়াস্ত্রের ৭টি নকল লাইসেন্স মিলেছে। সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা তাদের ধরেন। পুলিশের দাবি, ট্রেনে অস্ত্র পাচারের পরিকল্পনা ছিল ওই যুবকদের। হাওড়া সিটি পুলিশের এডিসি (ডিডি) সুমিতকুমার বলেন, “ক’মাস আগে দাশনগরে অস্ত্র কারখানার হদিস পায় বিহার পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স। সেই থেকে আমরাও এ বিষয়ে নজর রাখছিলাম।”

Advertisement

বধূর অপমৃত্যু

এক গৃহবধূর অপমৃত্যু হল। শুক্রবার, মুচিপাড়া থানা এলাকার ঘটনা। মৃতের নাম নীলাঞ্জনা শীল। পুলিশ জানায়, এ বছর মার্চে নীলাঞ্জনার বিয়ে হয়। এ দিন নীলাঞ্জনার শ্বশুর বাড়ি যান তাঁর কাকা। বহু বার ডেকেও কোনও সাড়া না মেলায় নীলাঞ্জনার স্বামীকে জানান তিনি। দরজা ভেঙে ঘরে ঢুকে নীলাঞ্জনার ঝুলন্ত দেহটি দেখতে পান তাঁরা। পরে পুলিশ এসে দেহটি উদ্ধার করে। পুলিশ একটি অপমৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।

বহুতলে আগুন

একটি বহুতলে আগুন লাগল। শুক্রবার, শেক্সপিয়র সরণি থানার চৌরঙ্গি এলাকার ঘটনা। খবর পেয়ে দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলের অনুমান, শর্ট সার্কিটের জেরেই আগুন লাগে।

প্রতারণার অভিযোগ

ব্যাঙ্ক থেকে প্রায় সাড়ে ৯ কোটি টাকা ঋণ নেওয়ার পর তা শোধ করেননি এক ব্যক্তি। উল্টে ওই ঋণের জন্য বন্ধক হিসাবে দেখানো সম্পত্তি ব্যাঙ্ককে না জানিয়েই অন্য কাউকে তিনি বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ। সেই সম্পত্তি সরেজমিনে খতিয়ে দেখতে গিয়েই এই বিষয়ে জানতে পারেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এরপরই শুক্রবার ব্যাঙ্কের তরফে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ সূত্রের খবর, স্ট্র্যান্ড রোডের এক ব্যবসায়ী ২০১৩ সালে মধ্য কলকাতার ওই বেসরকারি ব্যাঙ্কটি থেকে সাড়ে ৯ কোটি টাকা ঋণ হিসাবে নেন। অভিযোগ, ২০১৪ সালের অগস্ট পর্যন্ত এক টাকাও শোধ করেননি তিনি। বন্ধক সম্পত্তি খতিয়ে দেখার জন্য যখন ব্যাঙ্কের তরফে লোকজন যায়, তখনও তিনি তাঁদের বাধা দেন। শনিবার রাত পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।

মৃতদেহ উদ্ধার

ট্রাক থেকে উদ্ধার হল অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির পচাগলা দেহ। শনিবার, গার্ডেনরিচ এলাকায়। ট্রাক থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয়েরা থানায় জানান। পুলিশ জানায়, ট্রাকটি ওই এলাকায় মাসখানেক ধরে রাখা ছিল।

রবীন্দ্রসঙ্গীতের নতুন অ্যালবাম প্রকাশিত হল বাবুল সুপ্রিয়ের। সেই অনুষ্ঠানে

ঊষা উত্থুপের সঙ্গে। শনিবার, শহরের এক হোটেলে। ছবি: সুদীপ্ত ভৌমিক

কলকাতায় একটি অনুষ্ঠানে সেবি কর্তা এস ভি মুরলীধর। —নিজস্ব চিত্র

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement