Health Workers

পছন্দের জায়গায় কাজ করছেন কারা, তৈরি তালিকা

সেই মতো বুধবারের মধ্যে ওই তালিকা তৈরি করে সংশ্লিষ্ট আধিকারিকেরা পাঠিয়ে দিয়েছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ মে ২০২৬ ০৯:১৪
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

পোস্টিং এক জায়গায়, কিন্তু কাজ করছেন অন্যত্র। বছরের পর বছর ধরে স্বাস্থ্য দফতরের বিশেষ ক্ষমতাসীন গোষ্ঠীর ঘনিষ্ঠ বলে পরিচিত অসংখ্য চিকিৎসক, চিকিৎসক-আধিকারিক এবং কর্মী এমন সুযোগ পাচ্ছেন বলে অভিযোগ। তাঁরা কারা, কবে থেকে এমন ভাবে কাজ করছেন, সেই তালিকা তৈরির নির্দেশ স্বাস্থ্য দফতরের বিভিন্ন বিভাগকে দিয়েছিল মুখ্যমন্ত্রীর দফতর। সেই মতো বুধবারের মধ্যে ওই তালিকা তৈরি করে সংশ্লিষ্ট আধিকারিকেরা পাঠিয়ে দিয়েছেন।

চিকিৎসক মহলের একটি অংশের অভিযোগ, দীর্ঘ দিন ধরে এমন স্বজনপোষণ চলছে। তাঁদের দাবি, ‘‘লোক দেখানো পোস্টিং দেওয়া হচ্ছে বাইরের জেলায়। কিন্তু মাস দুয়েকের মধ্যে সেই চিকিৎসক বা আধিকারিক পুরনো জায়গাতেই ‘ডিটেলমেন্ট’-এ এসে কাজ করছেন।’’ ধরা যাক, কলকাতার কোনও চিকিৎসক বা আধিকারিককে উত্তরবঙ্গের কোথাও বদলি করা হল। সেখানে যোগ দেওয়ার কয়েক মাসের মধ্যে তিনি কলকাতায় এসে পুরনো জায়গাতেই কাজ শুরু করলেন। যদিও যেখানে তিনি বদলি হয়েছিলেন, তাঁর বেতন হচ্ছে সেখান থেকেই। একেই বলা হচ্ছে ডিটেলমেন্ট। চিকিৎসকদের একাংশের কথায়, ‘‘কয়েক জন যুক্তিসঙ্গত কারণে ডিটেলমেন্টে আছেন। কিন্তু, অধিকাংশই বিশেষ গোষ্ঠীর ঘনিষ্ঠতার কারণে এই সুযোগ পেয়ে চলেছেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন