Rujira Banerjee

Rujira Banerjee: অভিষেকের বাড়িতে স্ত্রী রুজিরাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ, ৭ ঘণ্টা পর বেরোল সিবিআই

মঙ্গলবার দু'দফায় অভিষেক-পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ চালায় সিবিআই। কয়লাপাচার-কাণ্ডে রুজিরাকে মঙ্গলবার জিজ্ঞাসাবাদ করা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুন ২০২২ ১৮:৪৩
Share:

ফাইল চিত্র।

কয়লাপাচার-কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে প্রায় সাত ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। মঙ্গলবার দু'দফায় অভিষেক-পত্নীকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়। রুজিরাকে জিজ্ঞাসাবাদে বিদেশে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়টি উঠে এসেছে বলে সূত্রের দাবি।

Advertisement

রুজিরাকে জিজ্ঞাসবাদের জন্য আজকের দিনকে ‘রাজনৈতিক কারণে’ বেছে নেওয়া হয়েছে বলে তৃণমূলের একাংশের দাবি। মঙ্গলবার ত্রিপুরায় রওনা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেক বেরোনোর পরই তাঁর বাড়ি ‘শান্তিনিকেতনে’ হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Advertisement

কয়লাপাচার-কাণ্ডে এর আগে একাধিক বার জিজ্ঞাসাবাদ করতে চেয়ে দিল্লিতে অভিষেক-পত্নীকে তলব করেছিল ইডি। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলব সত্ত্বেও হাজিরা দেননি রুজিরা। তাঁর নামে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছিল। অতীতে অভিষেকের বাড়িতে গিয়ে রুজিরাকে একবার জিজ্ঞাসাবাদ চালিয়েছিল সিবিআই। এই মামলায় ইতিমধ্যেই কয়েক বার দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হয়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ করে সরব হয়েছেন অভিষেক।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement