—প্রতিনিধিত্বমূলক চিত্র।
বাড়ির মূল দরজার একটি অংশ ভেঙে পড়ায় পায়ে চোট পেয়েছিল চার বছরের এক শিশু। হাসপাতালে যাওয়ার পরে ক্ষতে সেলাই করতে নিয়ে যাওয়ার সময়ে ওই শিশুটিকে নার্স ও চিকিৎসকেরা মারধর করেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেছে শিশুটির পরিবার।
জানা গিয়েছে, গত ৯ মে উত্তর কলকাতার খাসমহল স্ট্রিটে একটি বাড়ির দরজার একাংশ ভেঙে পড়ে। তাতে ওই বাড়ির বাসিন্দা সৌরনীল কুণ্ডুর বাঁ পায়ের কড়ে আঙুলে চোট লেগেছিল। তড়িঘড়ি পরিজনেরা তাকে বি সি রায় শিশু হাসপাতালের বহির্বিভাগে নিয়ে যান। অভিযোগে ওই শিশুর মামা জানিয়েছেন, পরীক্ষা করার পরে সৌরনীলের আঙুলে সেলাই করার পরামর্শ দেন চিকিৎসক। এর পরে মাইনর ওটি-তে নিয়ে যাওয়ার সময়ে সৌরনীলকে নার্স ও চিকিৎসকেরা মারধর করেন। তাতে শিশুটির মুখে ও পেটে চোট লাগে।
সৌরনীলের মামা সুদীপ্ত ঘোষ বলেন, ‘‘হাসপাতালের বারান্দায় ও সর্বত্র সিসি ক্যামেরা রয়েছে। সেই ফুটেজ পরীক্ষা করলেই পুরোটা দেখা যাবে। আমরা সুপারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছি।’’ বি সি রায় হাসপাতাল কর্তৃপক্ষ শুধু জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আজ, মঙ্গলবার শিশুটির পরিবারকে দেখা করতে বলা হয়েছে।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে