Cyber Fraud Case

কলকাতার প্রাক্তন সিপি মনোজ বর্মার পুত্রের দায়ের করা সাইবার প্রতারণা মামলায় ধৃত যুবককে জামিন দিল আদালত

রাকেশের আইনজীবী শঙ্খজিৎ মিত্র বলেন, “দিল্লি বা ওড়িশায় অভিযোগ দায়ের না করে কলকাতায় কেন অভিযোগ করা হল? তাঁর মক্কেলের কলকাতায় কোনও ব‍্যাঙ্ক অ‍্যাকাউন্টও নেই।” তাঁর মক্কেলের গ্রেফতারি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ০৩:১৩
Share:

কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার মনোজ বর্মা। —ফাইল চিত্র।

কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার মনোজ বর্মার পুত্রকে সাইবার প্রতারণার জালে ফেলার অভিযোগে ধৃতের জামিন। সোমবার রাকেশ প্রধান নামে ওই যুবককে জামিন দেয় ব্যাঙ্কশাল আদালত।

Advertisement

রাকেশের আইনজীবী শঙ্খজিৎ মিত্র বলেন, “দিল্লি বা ওড়িশায় অভিযোগ দায়ের না করে কলকাতায় কেন অভিযোগ করা হল? তাঁর মক্কেলের কলকাতায় কোনও ব‍্যাঙ্ক অ‍্যাকাউন্টও নেই।” তাঁর মক্কেলের গ্রেফতারি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

এর আগেও অভিযুক্তের আইনজীবী তদন্তের ধরন নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর বক্তব্য ছিল, ‘‘দিল্লিতে প্রতারণার শিকার হয়েছেন অভিযোগকারী। কিন্তু তিনি অভিযোগ করেছেন কলকাতায়। কারণ, তাঁর বাবা প্রাক্তন পুলিশ কমিশনার। এ ভাবে কি অভিযোগ নেওয়া যায়?’’ কেন নিয়ম মেনে দিল্লিতেই অভিযোগ দায়ের করা হল না, প্রশ্ন তুলেছিলেন ধৃতের আইনজীবী।

Advertisement

উল্লেখ্য, মনোজের পুত্র দিল্লিতে পেয়িং গেস্ট হিসাবে একটি ঘর ভাড়া করতে চেয়েছিলেন। তা করতে গিয়েই প্রতারিত হন বলে অভিযোগ। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আচমকা ৩০ হাজার টাকা কেটে নেওয়া হয়। তদন্তে নেমে ওড়িশা থেকে গ্রেফতার করা হয় রাকেশ প্রধান নামের এক যুবককে। গত ৪ ফেব্রুয়ারি কলকাতা পুলিশের হাতে ধরা পড়েন ওই যুবক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement