Bhumi Pednekar On Imran Khan

একসময়ে ইমরানের ‘প্রেমে’ পড়েছিলেন ভূমি? নতুন ছবিমুক্তির আগেই স্মৃতিতে ডুব অভিনেত্রীর

ইমরান খানকে নেটফ্লিক্সের নতুন ‘অধুরে হম অধুরে তুম’ ছবিতে দেখা যাবে। বহু দিন ধরেই এই ছবির অপেক্ষায় দর্শক। তাঁর বিপরীতে দেখা যাবে ভূমি পেডনেকরকে। ইমরান তাঁর ‘ছোটবেলার প্রেম’, জানালেন অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুন ২০২৬ ১১:০৬
Share:

এ বার জুটি বাঁধবেন ভূমি পেডনেকর ও ইমরান খান। ছবি: সংগৃহীত।

বলিউডে একটা সময়ে রোমান্টিক কমেডি ঘরানার ছবিই তৈরি হত অহরহ। সহজ-সরল প্রেমের গল্প, আকর্ষণীয় চরিত্র এবং আবেগঘন মুহূর্তে ভরপুর ছবি। সেই ঘরানার অন্যতম জনপ্রিয় মুখ ছিলেন ইমরান খান। প্রায় এক দশক অভিনয় থেকে দূরে থাকার পরে জানুয়ারিতে ফিরেছেন অভিনয়ে। এ বার তাঁকে নেটফ্লিক্সের নতুন ‘অধুরে হম অধুরে তুম’ ছবিতে দেখা যাবে। বহু দিন ধরেই এই ছবির অপেক্ষায় দর্শক। তাঁর বিপরীতে দেখা যাবে ভূমি পেডনেকরকে। ইমরান তাঁর ‘ছোটবেলার প্রেম’, জানালেন অভিনেত্রী।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে ভূমি জানান, অভিনয়জগতে আসার অনেক আগে থেকেই তিনি ইমরানের বড় ভক্ত ছিলেন। তিনি বলেন, “যখন বড় হচ্ছি, ওঁর প্রেমে পাগল ছিলাম। প্রত্যেকটা রোম্যান্টিক কমেডি ছবিতে তিনি ‘গ্রিন ফ্ল্যাগ’। ও রকম প্রেমের ছবি আর হয় না। এই ছবির গল্প পড়েই তাই খুব ভাল লেগেছিল। বেশ পরিণত গল্প।” ‘গ্রিন ফ্ল্যাগ’ অর্থাৎ এমন পুরুষ বা নারী, যাঁর মতো সঙ্গী সকলের স্বপ্ন হয়।

ভূমির এই মন্তব্য অবশ্যই সেই প্রজন্মের দর্শককে নস্ট্যালজিয়ায় ভাসিয়েছে। এক সময়ে ‘জানে তু ইয়া জানে না’, ‘আই হেট লাভ স্টোরিজ়’, ‘মেরে ব্রাদার কি দুলহন’, ‘ব্রেক কে বাদ’-এর মতো একের পর এক ছবিতে কাজ করেছেন ইমরান। তাঁকে পর্দায় প্রেমিক হিসাবে দেখেই বড় হয়েছে একটা গোটা প্রজন্ম। তাঁর সহজ-সরল অভিনয়, পাশের বাড়ির ছেলের মতো ব্যক্তিত্ব দর্শকের মনে ধরেছিল। ভূমিও সেই দর্শকের অন্যতম। যাঁর অভিনয় দেখে তিনি একসময়ে মুগ্ধ হতেন, এখন তাঁর সঙ্গেই পর্দা ভাগ করেছেন।

Advertisement

উল্লেখ্য, এই ছবির কাহিনি নিয়ে খুব বেশি তথ্য প্রকাশ্যে আসেনি এখনও। তবে খবর, এক বিবাহিত দম্পতির সম্পর্কের টানাপড়েন, আবেগ, দ্বন্দ্ব এবং আত্ম-উপলব্ধির গল্প বলবে এই ছবি। শুধুমাত্র প্রেমে পড়ার রোমাঞ্চ নয়, দীর্ঘদিন সম্পর্ক টিকিয়ে রাখার জটিল বাস্তবতাও তুলে ধরা হবে ছবিতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement