CUET UG Re Exam 2026

বায়োমেট্রিক অসম্পূর্ণ! পরীক্ষা বাতিল তিন হাজারেরও বেশি প্রার্থীর, দায় স্বীকার এনটিএ-এর

যান্ত্রিক গোলযোগের জেরে বাতিল হল তিন হাজারের বেশি পরীক্ষার্থীর পরীক্ষা। কুয়েট ইউজি-র নতুন সূচি প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুন ২০২৬ ১১:৫২
Share:

ছবি: এআই সহায়তায় প্রণীত।

পরীক্ষা শুরুর আগেই যন্ত্রের গোলমাল হয়েছিল বলে সময় পিছিয়ে দেওয়া হয়েছিল। এ বার সেই সমস্যার জেরে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন অসম্পূর্ণ হয়েছে বলে দাবি ন্যাশনাল টেস্টিং এজেন্সি-র (এনটিএ)। ঘটনার জেরে বাতিল হল তিন হাজারেরও বেশি প্রার্থীর পরীক্ষা। নতুন করে তাঁদের কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট ফর আন্ডার গ্র্যাজুয়েট (কুয়েট ইউজি) দিতে হবে।

Advertisement

শনিবার প্রথমার্ধের পরীক্ষা শুরুর পরই যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। সেই দিনই দ্বিতীয়ার্ধের পরীক্ষার সময় পিছিয়ে দেওয়া হয় এনটিএ-র তরফে। সংস্থার তরফে আশ্বাস দেওয়া হয়, সমস্যার সমাধান করা হয়েছে। এরপরই পরীক্ষা শেষ হওয়ার পর এনটিএ জানায়, যান্ত্রিক ত্রুটির কারণে তিন হাজারেরও বেশি পরীক্ষার্থীর বায়োমেট্রিক রেজিস্ট্রেশন অসম্পূর্ণ থেকে গিয়েছে। তাই মোট ৩,৭৬৫ জনকে নতুন করে পরীক্ষা দিতে হবে।

এনটিএ সূত্রে খবর, ৩০ মে-র পরীক্ষাটি ৭৩,১০৬ জন দিয়েছিলেন। তাঁদের মধ্যে ৬৯,৩৪১ জনের বায়োমেট্রিক সম্পূর্ণ হয়েছে। যে সংস্থার দায়িত্বে পরীক্ষা ব্যবস্থাপনা হচ্ছিল, তাদের তরফেই সমস্যার কথা এনটিএ-কে জানানো হয়েছে। সংশ্লিষ্ট সংস্থার তরফে এও জানানো হয়েছে, ওই পরীক্ষার সময় যাতে এই ধরনের সমস্যা যাতে দ্বিতীয় বার না হয়, তা সুনিশ্চিত করা হয়েছে।

Advertisement

তবে, পরীক্ষার শুরু আগেই সমস্যার সূত্রপাত বলে অভিযোগ করেছেন বিভিন্ন কেন্দ্রের পরীক্ষার্থীরা। তাঁরা সংবাদমাধ্যমের কাছে দাবি করেন, প্রথমার্ধের পরীক্ষা শুরু আগেই তাঁদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে বলা হয়েছিল। কোথাও জানানো হয়েছে, প্রশ্নপত্র ডাউনলোড করা সম্ভব হচ্ছে না। আবার কোথাও সার্ভার সংক্রান্ত ত্রুটির কথা পরীক্ষার্থীদের জানানো হয়েছে। তাই পরীক্ষা দিতে পারবেন না ভেবেই ফিরে যেতে বাধ্য হয়েছেন অনেকেই। আবার অনেকেই জানিয়েছেন, বেলা ১১টার পর প্রথমার্ধের পরীক্ষা শুরু হয়েছে।

যান্ত্রিক ত্রুটির দায় স্বীকার করলেও কবে নতুন করে পরীক্ষা নেওয়া হবে, সেই সংক্রান্ত তথ্য জানায়নি এনটিএ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement