CUET UG 2026 Schedule

যান্ত্রিক গোলযোগ! নির্ধারিত সময়ে হচ্ছে না কুয়েট ইউজি পরীক্ষা, কী জানাল এনটিএ?

শনিবার দুপুর ৩টের বদলে বিকেল ৪টে নাগাদ শুরু হবে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট ফর আন্ডার গ্র্যাজুয়েট (কুয়েট ইউজি), জানাল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ মে ২০২৬ ১৩:৫৫
Share:

ছবি: সংগৃহীত।

পরীক্ষা শুরুর আগেই যন্ত্রের গোলমাল। তাই নির্ধারিত সময়ের পর পরীক্ষা নেওয়া হবে। ৩০ মে, শনিবার দুপুর ৩টে থেকে কুয়েট ইউজি শুরু হওয়ার কথা। ওই পরীক্ষা বিকেল ৪টে নাগাদ শুরু হবে।

Advertisement

সংশ্লিষ্ট পরীক্ষাটি দু’টি পর্বে নেওয়া হচ্ছে। জানা গিয়েছে, শনিবার প্রথমার্ধের পরীক্ষায় বেশ কিছু কেন্দ্রে প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে। যে সংস্থার দায়িত্বে পরীক্ষা ব্যবস্থাপনা হচ্ছিল, তাদের তরফেই সমস্যার কথা এনটিএ-কে জানানো হয়েছে।

এনটিএ-র তরফে আশ্বাস দেওয়া হয়েছে, যান্ত্রিক গোলযোগ মিটেছে। পরীক্ষার্থীদের চিন্তা করার কোনও কারণ নেই। তবে, দ্বিতীয়ার্ধের পরীক্ষা এক ঘণ্টা পরে শুরু হবে। পরীক্ষাকেন্দ্রে তাঁদের দুপুর আড়াইটার মধ্যে পৌঁছে যেতে হবে। উল্লেখ্য, চলতি বছর এই প্রবেশিকার জন্য নাম নথিভুক্ত করেছেন ১৫,৬৮,৮৬৬ জন প্রার্থী।

Advertisement

ইতিমধ্যেই এই পরীক্ষার এক দিনের সূচি বদল করা হয়েছে। ২৮ মে ছুটির দিনে পরীক্ষা হওয়ার কথা থাকলেও পরে ওই পরীক্ষা ৬ এবং ৭ জুন নেওয়া হবে বলে ঘোষণা করে এনটিএ। এর পরে পরীক্ষা চলাকালীন যান্ত্রিক গোলযোগের ঘটনা ঘটায় নতুন করে চিন্তিত হয়ে পড়েছেন পরীক্ষার্থীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement