CUET UG 2026 Schedule

ছুটির দিনে বদলে কবে কুয়েট ইউজি? পরিবর্তিত সূচি অনুযায়ী পরীক্ষার জন্য বরাদ্দ তিন দিন

২৮ মে ইদ-উল-আযহা, ওই দিনের পরীক্ষা বাতিল করেছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। ওই পরীক্ষা মে এবং জুন মাসে নেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ মে ২০২৬ ১৪:১৫
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

পরীক্ষার্থীদের সুবিধার্থে ছুটির দিনে পরীক্ষা নেওয়া হবে না, এমনটা আগেই ঘোষণা করেছিল এনটিএ। এ বার সংস্থার তরফে জানানো হল, কবে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরে ভর্তির প্রবেশিকা হতে চলেছে। ৩১ মে পর্যন্ত কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট ফর আন্ডার গ্র্যাজুয়েট (কুয়েট ইউজি) হওয়ার কথা থাকলেও জুন মাসেও দু’দিন পরীক্ষা নেওয়া হবে।

Advertisement

পরিবর্তিত সূচি অনুযায়ী, ৬ এবং ৭ জুন কুয়েট ইউজি হতে চলেছে। ভারতের বিভিন্ন শহরের একাধিক পরীক্ষাকেন্দ্রের পাশাপাশি, বিদেশের ১৫টি শহরে ওই দিন পরীক্ষা নেওয়া হবে। উল্লেখ্য, চলতি বছর এই প্রবেশিকার জন্য নাম নথিভুক্ত করেছেন ১৫,৬৮,৮৬৬ জন প্রার্থী।

২৮ মে ইদ-উল-আযহা, সে কারণে স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার (এসআইও ইন্ডিয়া) তরফে আয়োজক সংস্থার কাছে দিন বদলের আবেদন করা হয়েছিল। এরপরই ২৪ মে একটি বিবৃতি প্রকাশ করে এনটিএ জানায়, ছুটির দিনে কুয়েট ইউজি-র পরীক্ষা বাতিল করা হচ্ছে।

Advertisement

উল্লিখিত পরীক্ষায় উত্তীর্ণেরা জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়, দিল্লি বিশ্ববিদ্যালয়-সহ মোট ৪৯টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন। এ ছাড়াও কুয়েট ইউজি স্কোরের সাহায্যে ৩৬টি রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়, ১২৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানেও স্নাতকে ভর্তির আবেদন করা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement