Cyber Fraud Case

২ কোটি টাকা সাইবার প্রতারণার অভিযোগ

সম্প্রতি সল্টলেকের এক প্রবীণ নাগরিক বিধাননগর সাইবার ক্রাইম থানায় ২ কোটি টাকা প্রতারণার অভিযোগ দায়ের করেছেন। পুলিশের কাছে অভিযোগে তিনি জানান, জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে এই ঘটনা ঘটে। প্রথমে সমাজমাধ্যমে এক মহিলার সঙ্গে তাঁর পরিচয় হয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৩০
Share:

—প্রতীকী চিত্র।

ফের সাইবার প্রতারণার ফাঁদে পড়ে আর্থিক লোকসানের ঘটনা বিধাননগরে। সম্প্রতি সল্টলেকের এক প্রবীণ নাগরিক বিধাননগর সাইবার ক্রাইম থানায় ২ কোটি টাকা প্রতারণার অভিযোগ দায়ের করেছেন।

পুলিশের কাছে অভিযোগে তিনি জানান, জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে এই ঘটনা ঘটে। প্রথমে সমাজমাধ্যমে এক মহিলার সঙ্গে তাঁর পরিচয় হয়। সেই মহিলাই এক অভিযুক্তের সঙ্গে অভিযোগকারীর পরিচয় করান। ওয়টস্যাপের মাধ্যমে অভিযুক্তেরা অনলাইনে ক্রিপ্টোকারেন্সিতে অভিযোগকারীকে বিনিয়োগ করতে উৎসাহ দেয়। অভিযোগকারীর সঙ্গে একটি চুক্তিও করে তারা। প্রথমে সেখানে অল্প পরিমাণ বিনিয়োগ করেছিলেন ওই প্রবীণ। পরে সাফল্য মিলতে থাকায় বিনিয়োগের পরিমাণ বাড়ান।

সেই বিনিয়োগে যে লাভ হয়েছে তার উপরে ৩০ শতাংশ কমিশন, ২৫ শতাংশ রিস্ক ম্যানেজমেন্ট ফি, ২৮ শতাংশ ঠিকানা পরিবর্তন ফি বাবদ তাঁকে দিতে হয়, যার মোট পরিমাণ ২ কোটি টাকা। কিন্তু লাভের টাকা ফেরত পাননি। বিভিন্ন সঞ্চিত অর্থ থেকে ওই টাকা দিয়েছিলেন তিনি। ফলে বর্তমানে আর্থিক সমস্যার মধ্যে পড়েছেন।

প্রতারণার বিষয়টি বুঝে অভিযোগকারী ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে অভিযোগ জানান ও বিধাননগর পুলিশের দ্বারস্থ হন। অভিযোগের ভিত্তিতে তদন্তশুরু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন