জরুরি অবতরণ

সামান্য সমস্যা ছিলই। তা সারিয়ে নিয়ে পরীক্ষা করার জন্য কলকাতা বিমানবন্দর থেকে উপকূলরক্ষী বাহিনীর ছোট বিমানটি উড়েই বিপদের মুখে পড়ে যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০১৫ ২১:০১
Share:

সামান্য সমস্যা ছিলই। তা সারিয়ে নিয়ে পরীক্ষা করার জন্য কলকাতা বিমানবন্দর থেকে উপকূলরক্ষী বাহিনীর ছোট বিমানটি উড়েই বিপদের মুখে পড়ে যায়। বৃহস্পতিবার দুপুরে সঙ্গে সঙ্গে কলকাতা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলকে ফোন করে বেগতিক অবস্থার কথা জানান বিমানের পাইলট। অন্য যাবতীয় বিমানের নামা-ওঠা স্থগিত রেখে জরুরী অবতরণ করানো হয় বিমানটিকে। অক্ষত রয়েছেন বিমানের দুই পাইলট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement