এক বৃদ্ধকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে গ্রেফতার করা হল তাঁর নাতিকে। শুক্রবার রাতে, এন্টালির বাড়ি থেকে। ধৃতের নাম চন্দ্র মল্লিক। সে পেশায় পুরসভার সাফাইকর্মী। পুলিশ জানায়, মাসখানেক আগে এন্টালি থানা এলাকার কামারডাঙায় বাড়ির মধ্যেই মেওয়ালাল মল্লিককে মৃত পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।