ছাদ থেকে ঝাঁপ, মৃত্যু চিকিৎসকের

রাত নটা দশ। হাসপাতালের সদর দিয়ে ঢুকেই বাঁ দিকের সার্জারি ব্লকের দিক থেকে বিকট শব্দে ছুটে আসেন রোগীর পরিজনেরা। দেখেন, ছ’ তলা বাড়ির সামনে এক রক্তাক্ত যুবক পড়ে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০১৭ ০২:১৫
Share:

সোমক চৌধুরী

হাসপাতালের ছাদ থেকে রহস্যজনক ভাবে পড়ে মৃত্যু হল এক কর্তব্যরত জুনিয়র ডাক্তারের। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে। মৃতের নাম সোমক চৌধুরী (৩২)। তাঁর বাড়ি হুগলির বৈদ্যবাটীতে। হাসপাতাল সূত্রের খবর, সার্জারি বিভাগের স্নাতকোত্তর স্তরের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন সোমক।

Advertisement

রাত নটা দশ। হাসপাতালের সদর দিয়ে ঢুকেই বাঁ দিকের সার্জারি ব্লকের দিক থেকে বিকট শব্দে ছুটে আসেন রোগীর পরিজনেরা। দেখেন, ছ’ তলা বাড়ির সামনে এক রক্তাক্ত যুবক পড়ে। পাশে ভাঙা চশমা, মোবাইল। ততক্ষণে ছুটে আসেন হাসপাতালের কর্মী এবং চিকিৎসকেরাও। সোমককে ইমার্জেন্সিতে নিয়ে চিকিৎসা শুরু হলেও রাতেই তাঁর মৃত্যু হয়।

হাসপাতালের সুপার পীতবরণ চক্রবর্তী বলেন, ‘‘ভাল ছাত্র ছিলেন শান্ত স্বভাবের সোমক। কেন এমন ঘটল বুঝতে পারছি না।’’ হাসপাতাল সূত্রের খবর, কলেজের ছাত্রাবাসে থাকতেন সোমক। এ দিনও তাঁর ডিউটি ছিল। প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলে অনুমান করছে পুলিশ। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement