Kaustav Bagchi

মানহানির মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন কৌস্তভের

জামিন পাওয়ার পরে কৌস্তভ জানিয়েছেন, এই মামলা খারিজের আর্জি নিয়ে তিনি সুপ্রিম কোর্টে যাবেন। বিজেপি নেতা বলেন, ‘‘এই মামলা নিয়ে রাজ্যের বিরোধীদলনেতা শুভেন্দু অধিকারী উদ্যোগী হয়েছেন। তাঁর উদ্যোগেই সুপ্রিম কোর্টে যাচ্ছি।’’

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩০
Share:

কৌস্তভ বাগচী। — ফাইল চিত্র।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে বিজেপি নেতা কৌস্তভ বাগচীর বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। সেই মামলায় বুধবার কলকাতা নগর দায়রা আদালতের মুখ্য বিচারক সুকুমার রায়ের এজলাসে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন তিনি। এক হাজার টাকার ব্যক্তিগত বন্ডে কৌস্তভকে জামিন দিয়েছেন মুখ্য বিচারকসুকুমার রায়।

কলকাতা নগর দায়রা আদালতের মুখ্য সরকারি কৌঁসুলি দীপঙ্কর কুণ্ডু বলেন, ‘‘মুখ্যমন্ত্রী সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে গত বছরের জুন মাসে আমি কৌস্তভের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলাম। কৌস্তভ কলকাতা হাই কোর্টে গিয়েছিলেন। হাই কোর্ট থেকে মামলা কলকাতা নগর দায়রা আদালতে ফেরত আসে। আদালত কৌস্তভকে সমন পাঠিয়েছিল। এ দিন তিনি আদালতে হাজির হয়ে জামিন পেয়েছেন।’’ এই মামলার পরবর্তী শুনানি ১৯ মার্চ।

জামিন পাওয়ার পরে কৌস্তভ জানিয়েছেন, এই মামলা খারিজের আর্জি নিয়ে তিনি সুপ্রিম কোর্টে যাবেন। বিজেপি নেতা বলেন, ‘‘এই মামলা নিয়ে রাজ্যের বিরোধীদলনেতা শুভেন্দু অধিকারী উদ্যোগী হয়েছেন। তাঁর উদ্যোগেই সুপ্রিম কোর্টে যাচ্ছি।’’ সমস্ত অভিযোগ অস্বীকার করে কৌস্তভের দাবি, ‘‘অপারেশন সিঁদুরের পরে মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত জীবন নিয়ে তির্যক মন্তব্য করেছিলেন। তার জবাব দিতে গিয়ে আমি একটি বই থেকে মুখ্যমন্ত্রী সম্পর্কে উদ্ধৃতি দিয়েছিলাম।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন