Arrest

পাচার মামলায় ধৃত আরও এক

নারী পাচার চক্রের মামলায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল লালবাজারের গোয়েন্দা দফতর। ধৃত মহিলার নাম টুম্পা ঘোড়াই ওরফে টিনা। শুক্রবার ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করে লালবাজারের অ্যান্টি হিউম্যান ট্র্যাফিকিং ইউনিট।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৬ ০৫:২১
Share:

—প্রতীকী চিত্র।

নারী পাচার চক্রের মামলায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল লালবাজারের গোয়েন্দা দফতর। ধৃত মহিলার নাম টুম্পা ঘোড়াই ওরফে টিনা। শুক্রবার ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করে লালবাজারের অ্যান্টি হিউম্যান ট্র্যাফিকিং ইউনিট। বড়তলা থানার একটি এলাকায় অভিযান চালিয়ে পাচার হয়ে যাওয়া ন’জননাবালিকা-সহ ১১ জন মহিলাকে উদ্ধার করেছিল পুলিশ। এ দিন টুম্পাকে কলকাতা নগর দায়রা আদালতের বিশেষ পকসো কোর্ট ১১ মার্চ পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠিয়েছে। বিচার ভবনের মুখ্য সরকারি কৌঁসুলি দীপঙ্কর কুণ্ডু বলেন, ‘‘তদন্তে উঠে এসেছে, মহিলাদের কাজের লোভ দেখিয়ে বা অন্য পদ্ধতিতে নিয়ে আসত টুম্পা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন