Kolkata News

নারদ-কাণ্ডে মেয়রের ইস্তফার দাবিতে বাম বিক্ষোভ পুরভবনে

নারদ কাণ্ডে অভিযুক্ত মেয়র শোভন চট্টোপাধ্যায় ও ডেপুটি মেয়র ইকবাল আহমেদের পদত্যাগ চেয়ে বৃহস্পতিবার কলকাতা পুরভবনে তুমুল বিক্ষোভ দেখান বাম সমর্থিত কর্মচারী ইউনিয়নের সদস্যরা। পুরভবনে ঢোকার মুখে বিক্ষোভকারীরা মেয়রের পথ রোখার চেষ্টা করলে, পুলিশ তাঁদের সরিয়ে দেয়। তার পর প্রায় আধ ঘণ্টা গোটা পুরভবন চত্বরে মিছিল করেন বিক্ষোভকারীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০১৭ ১৫:১৬
Share:

কলকাতা পুরসভায় বাম সমর্থিত কর্মচারী বিক্ষোভ। বৃহস্পতিবার।- নিজস্ব চিত্র।

নারদ কাণ্ডে অভিযুক্ত মেয়র শোভন চট্টোপাধ্যায় ও ডেপুটি মেয়র ইকবাল আহমেদের পদত্যাগ চেয়ে বৃহস্পতিবার কলকাতা পুরভবনে তুমুল বিক্ষোভ দেখান বাম সমর্থিত কর্মচারী ইউনিয়নের সদস্যরা। পুরভবনে ঢোকার মুখে বিক্ষোভকারীরা মেয়রের পথ রোখার চেষ্টা করলে, পুলিশ তাঁদের সরিয়ে দেয়। তার পর প্রায় আধ ঘণ্টা গোটা পুরভবন চত্বরে মিছিল করেন বিক্ষোভকারীরা।

Advertisement

পুরসভার বাম সমর্থিত কর্মচারী ইউনিয়নের নেতা অমলেন্দু ভট্টাচার্য বলন, ‘‘নারদ কাণ্ডে অভিযুক্ত মেয়র ও ডেপুটি মেয়রের এখনই ইস্তফা দেওয়া উচিত। তাঁরা ওই দু’টি পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement