Kolkata Metro

এমজি রোড স্টেশনে আত্মহত্যার চেষ্টা! আধ ঘণ্টারও বেশি সময় মেট্রো পরিষেবা বন্ধ রইল দমদম থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত

সোমবার বেলা ১১টা ৩৫ নাগাদ এক ব্যক্তি এমজি রোড স্টেশনে আত্মহত্যার চেষ্টা করেন। তার জেরে ব্লু লাইনে মেট্রো পরিষেবা ব্যাহত হয়। অসুবিধার সম্মুখীন হন যাত্রীরা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ১২:২০
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

সপ্তাহের প্রথম কাজের দিনেই ব্লু লাইন (দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম) ব্যাহত হল মেট্রো পরিষেবা। এ দিন বেলা ১১টা ৩৫ নাগাদ এক ব্যক্তি এমজি রোড স্টেশনে আত্মহত্যার চেষ্টা করেন। তার জেরে ব্যাহত হয় মেট্রো পরিষেবা। ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম এবং দক্ষিণেশ্বর থেকে দমদম স্টেশন পর্যন্ত পরিষেবা চালু ছিল। আধ ঘণ্টারও বেশি সময় দমদম থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত পাতালরেল পরিষেবা বন্ধ রাখা হয়। এর ফলে অসুবিধার সম্মুখীন হয়েছেন যাত্রীরা। দুপুর ১২টা ৫ মিনিটে সমস্যা মিটেছে বলে বলে জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। তবে পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছু ক্ষণ সময় লাগবে বলে মনে করা হচ্ছে।

Advertisement

গত শনিবার দুপুরে বেশ কিছু সময়ের জন্য ব্লু লাইনে মেট্রো পরিষেবা ব্যাহত হয়েছিল। ওই দিন এক মধ্যবয়স্কা কালীঘাট মেট্রোস্টেশনে রেললাইনে কোনও ভাবে পড়ে যান (কিংবা ঝাঁপ দেন)। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করা হয়। তবে গুরুতর জখম হন ওই মহিলা।

গত ২৮ মার্চ দুপুর ১টা নাগাদ ব্লু লাইনে পরিষেবা ব্যাহত হয়েছিল। সে বার বিবৃতিতে মেট্রো কর্তৃপক্ষ জানান, ব্রেক জ্যাম হয়ে যাওয়ার কারণে একটি আপ ট্রেন কিছু ক্ষণের জন্য পরীক্ষা-নিরীক্ষার জন্য থামানো হয়েছিল। পরীক্ষার জন্য শেডে পাঠানোর পর পুনরায় পরিষেবা চালু করা হয়। তার আগে ২২ মার্চ গ্রিন লাইন (হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ)-এ মেট্রো পরিষেবা ব্যাহত হয়েছিল। সেটাও হয়েছিল দুপুরবেলা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement