Baranagar Municipality

বরাহনগর পুরসভার বেহাল দশা নিয়ে বৈঠকে বিধায়ক

বৃহস্পতিবার সাংসদ সৌগত রায়ের উপস্থিতিতে পুরপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন বরাহনগরের বিধায়ক সজল ঘোষ। শুক্রবার চেয়ারপার্সন, চেয়ারম্যান পারিষদ সদস্য, আধিকারিকদের নিয়ে দীর্ঘ বৈঠকে পানীয় জল, জঞ্জাল অপসারণ, নিকাশি, আলো-সহ পুরসভার আর্থিক অবস্থা নিয়ে সজল আলোচনা করেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মে ২০২৬ ০৯:১৯
Share:

বরাহনগর পুরসভা। —ফাইল চিত্র।

ভাঁড়ার কার্যত শূন্য! ফলে নিয়মিত বেতন পাচ্ছেন না অস্থায়ী কর্মীরা। কেন্দ্রীয় প্রকল্পে ওভারহেড জলাধার তৈরির জন্য যে একাংশ টাকা দেওয়ার কথা, তা দেওয়ার মতো অবস্থা নেই পুরসভার। রাস্তার আলো রয়েছে মাত্র ৪০টি। প্রতিটি দফতর ধরে পুর কর্তৃপক্ষের সঙ্গে বিধায়কের পর্যালোচনা বৈঠকে বরাহনগর পুরসভার এমনই বেহাল অবস্থা উঠে এল। শীঘ্র তৃণমূল পরিচালিত পুর বোর্ডের প্রতিনিধিদের নিয়ে আলোচনা করতে বিধায়ক পুরমন্ত্রীর কাছে যাবেন বলেও খবর।

বৃহস্পতিবার সাংসদ সৌগত রায়ের উপস্থিতিতে পুরপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন বরাহনগরের বিধায়ক সজল ঘোষ। শুক্রবার চেয়ারপার্সন, চেয়ারম্যান পারিষদ সদস্য, আধিকারিকদের নিয়ে দীর্ঘ বৈঠকে পানীয় জল, জঞ্জাল অপসারণ, নিকাশি, আলো-সহ পুরসভার আর্থিক অবস্থা নিয়ে সজল আলোচনা করেন। অস্থায়ী কর্মীদের বেতন-সমস্যা, অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন, গ্র্যাচুইটি-সহ অন্যান্য সমস্যা নিয়েও কথা হয়। সূত্রের খবর, পুরসভার আর্থিক অবস্থা ভাল নয় বলে জানান কর্তৃপক্ষ। চেয়ারপার্সন অপর্না মৌলিক বলেন, ‘‘সব দফতর ধরে আলোচনা হয়েছে। পুরমন্ত্রীর সঙ্গে দ্রুত বৈঠকের ব্যবস্থা করার কথা বিধায়ক জানিয়েছেন। ওঁর সঙ্গে বৈঠকে আমরা সমস্যার কথা জানাব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন