Rape in Anandapur

আনন্দপুরে ‘ধর্ষণের’ ঘটনায় গ্রেফতার সহপাঠী, ফ্ল্যাটে ঢুকে ইঞ্জিনিয়ারিং ছাত্রীকে নির্যাতনের অভিযোগ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময়ে ফ্ল্যাটে একা ছিলেন তরুণী। অভিযোগ, সেই সুযোগ নিয়ে তাঁকে জোর করে মদ্যপান করান যুবক। তার পরে তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ ১৯:২৯
Share:

— প্রতীকী চিত্র।

আনন্দপুরে ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রীকে ধর্ষণের অভিযোগের ঘটনায় ‘নির্যাতিতা’র সহপাঠীকে মঙ্গলবার গ্রেফতার করল পুলিশ। ৮ অক্টোবর আনন্দপুর থানায় ধর্ষণের অভিযোগ জানিয়েছিলেন এক তরুণী। তাঁর অভিযোগ, ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা নাগাদ আনন্দপুরে তাঁর ফ্ল্যাটে গিয়ে তাঁকে ধর্ষণ করা হয়। এই ঘটনায় এ বার অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ।

Advertisement

এফআইআর সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ‘নির্যাতিতা’র সহপাঠী হন। আনন্দপুরের একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন ওই তরুণী। গত ২৬ সেপ্টেম্বর তাঁর সেই ফ্ল্যাটে নিজের জিনিসপত্র আনতে গিয়েছিলেন অভিযুক্ত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সে সময় ফ্ল্যাটে একা ছিলেন তরুণী। অভিযোগ, সেই সুযোগ নিয়ে তাঁকে জোর করে মদ্যপান করান যুবক। তার পরে তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ।

তরুণীর বাড়ি ভিন্‌রাজ্যে। অভিযোগ, ঘটনার পরে তাঁকে জোর করে সেখানে পাঠিয়ে দেন অভিযুক্ত। বাড়ি ফিরে প্রথমে তরুণী বাড়ির লোকজনকে ভয়ে কিছু বলেননি। পরে তিনি তাঁদের সব জানান। তরুণীর আত্মীয়েরা বিষয়টি থানায় জানানোর সিদ্ধান্ত নেন। তখন কলকাতায় ফিরে এসে আনন্দপুর থানায় অভিযোগ করেন তরুণী। তাঁর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement