উড়ালপুল-কাণ্ড

জামিনের আবেদন নাকচ

ফের জামিনের আবেদন নাকচ হয়ে গেল পোস্তায় বিবেকানন্দ উড়ালপুল কাণ্ডে ধৃত দুই ইঞ্জিনিয়ারের। পোস্তায় নির্মীয়মাণ উড়ালপুল ভেঙে পড়ার ঘটনায় প্রিয়তোষ ভট্টাচার্য এবং শান্তনু মণ্ডল নামে দুই কেএম়ডিএ-র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে ২৮ জুন গ্রেফতার করে কলকাতা পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৬ ২৩:৪২
Share:

ফের জামিনের আবেদন নাকচ হয়ে গেল পোস্তায় বিবেকানন্দ উড়ালপুল কাণ্ডে ধৃত দুই ইঞ্জিনিয়ারের। পোস্তায় নির্মীয়মাণ উড়ালপুল ভেঙে পড়ার ঘটনায় প্রিয়তোষ ভট্টাচার্য এবং শান্তনু মণ্ডল নামে দুই কেএম়ডিএ-র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে ২৮ জুন গ্রেফতার করে কলকাতা পুলিশ। ২৯ জুন আদালতে হাজির করানো হলে দু’জনকেই সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। বৃহস্পতিবার ফের তাঁদের ব্যাঙ্কশাল আদালতে হাজির করানো হলে বিচারক ফের পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

Advertisement

প্রিয়তোষবাবুর আইনজীবী অমর্ত্য ঘোষ এ দিন আদালতে বলেন, পিডব্লুডি-র নিয়ম অনুযায়ী তাঁর মক্কেল যে পদে ছিলেন, তাতে এই ঘটনায় সরাসরি যুক্ত থাকার কথা নয়। তার মক্কেল অবসরপ্রাপ্ত এবং তিনি প্রতিদিন নজরদারির দায়িত্বে ছিলেন না। তাই অবিলম্বে তাঁকে জামিন দেওয়া হোক। একই সঙ্গে শান্তনুবাবুর আইনজীবীও তাঁর মক্কেলকে নির্দোষ দাবি করে জামিনের আবেদন করেন। অন্য দিকে, সরকারি আইনজীবী তমাল মুখোপাধ্যায় জামিনের বিরোধিতা করে জানান, দু’জনকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে। সেই সংগৃহীত তথ্য যাচাই করে দেখার জন্য আরও সময় প্রয়োজন। দু’পক্ষের বক্তব্য শুনে বিচারক জামিনের আবেদন নাকচ করে ১২ জুলাই পর্যন্ত অভিযুক্তদের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement