—প্রতীকী চিত্র।
রূপান্তরকামীদের অনেকের আত্ম পরিচয় কেড়ে নেওয়া নতুন ট্রান্সজেন্ডার আইন বাতিল করতে হবে। এসআইআর-এ বাদ পড়া নারী, রূপান্তরকামী ও কুইয়ারদের ভোটাধিকার ফেরাতে হবে। হাসপাতালে রূপান্তরকামীদেরজন্য আলাদা ওয়ার্ড ও শয্যা রাখতে হবে। এই ধরনের বেশ কিছু দাবি তুলে রাতদখল নারী-ট্রান্স-কুইয়ার ঐক্য মঞ্চ রবিবার বিকেলে ধর্মতলা থেকে রাণুচ্ছায়া মঞ্চ পর্যন্ত পদযাত্রাকরল। রাণুচ্ছায়া মঞ্চে তাঁদের সভাও হয়।
বিশ্ব জুড়ে জুন মাসকে প্রাইড বা গরিমা মাস বলে উদ্যাপন করেন সমপ্রেমী, রূপান্তরকামী তথা কুইয়ার পরিচয়ের মানুষজন।গরিমা মাসের প্রাইড ওয়াক-এর অনুষ্ঠানে ঐক্য মঞ্চটিতে নারীরাও আন্দোলনের শরিক এবং সহমর্মী। এই মঞ্চের অভিযোগ, এসআইআরে ভোটাধিকার হারিয়ে নারী, ট্রান্স এবং কুইয়ার মানুষেরা সঙ্কটে পড়েছেন। কবে ট্রাইবুনাল হবে, কেউ জানেন না! ফলে অনেকেই ঘোর অনিশ্চয়তায় ভুগছেন। ঐক্য মঞ্চের তরফে শতাব্দী দাশ বলেন, ‘‘এইসম্প্রদায়ের অনেকেরই জন্ম শংসাপত্র হাতের কাছে থাকে না। তাঁরা পরিবার থেকে ছিটকে যেতে বাধ্য হন। ফলে ভোটার তালিকা থেকে তাঁদের নাম বাদ পড়ছে। এর সমাধান করতে হবে।’’ ২০২৬-এর ট্রান্সজেন্ডার আইন নিয়েও প্রতিবাদীরা বলছেন, ‘‘নতুন আইনে বলা হয়েছে, ট্রান্স মেয়েবা ট্রান্স পুরুষদের ডাক্তারের শংসাপত্র লাগবে। এটা পরিষ্কার সুপ্রিম কোর্টের নালসা রায়ের বিরোধী, যা রূপান্তরকামীদের আত্ম পরিচয় নির্ধারণের অধিকার দিয়েছে।’’ এই মঞ্চের সদস্য, রূপান্তরকামী প্রতিবাদী সুমন স্যান্ডিও ট্রান্স-আইন এবং এসআইআর বাতিল করার দাবি তোলেন।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে