Rabindra Sarobar Lake

দোলে রবীন্দ্র সরোবরের ভিতরে ক্লাব খোলা, বিক্ষোভ

পরিবেশকর্মী সুমিতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, নিয়ম সবার জন্য এক হওয়া উচিত। তিনি প্রশ্ন তোলেন, ‘‘সাধারণ মানুষ তিন দিন সরোবরের ভিতরে ঢুকতে পারবেন না। কিন্তু ক্লাবগুলি কেন খোলা থাকবে?’’

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ০৫:১০
Share:

—ফাইল চিত্র।

দোল উৎসব উপলক্ষে রবীন্দ্র সরোবর বন্ধ গত সোমবার দুপুর থেকে। সরোবর খুলবে কাল, বৃহস্পতিবার। কিন্তু পরিবেশকর্মীদের অভিযোগ, সাধারণ মানুষের জন্য এই তিন দিন সরোবর বন্ধ থাকলেও ভিতরের ক্লাবগুলি খোলা আছে। ফলে, ক্লাবের সদস্যেরা ভিতরে অবাধে দোল উৎসবে রং খেলেছেন। স্থানীয় কয়েক জন পরিবেশকর্মী মঙ্গলবার দুপুরে সরোবরের ১২ নম্বর গেটের সামনে এসে বিক্ষোভ দেখান। পরে তাঁরা রবীন্দ্র সরোবর থানায় স্মারকলিপি দেন।

পরিবেশকর্মী সুমিতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, নিয়ম সবার জন্য এক হওয়া উচিত। তিনি প্রশ্ন তোলেন, ‘‘সাধারণ মানুষ তিন দিন সরোবরের ভিতরে ঢুকতে পারবেন না। কিন্তু ক্লাবগুলি কেন খোলা থাকবে?’’ গত বছর থেকেই কেএমডিএ কর্তৃপক্ষ সরোবরের ভিতরে ক্লাবগুলি দোলের সময়ে খোলা রাখছেন। অভিযোগ, ক্লাবের সদস্যেরা অবাধে রং খেলে পরিবেশের ক্ষতি করছেন। যদিও অভিযোগ নস্যাৎ করে কেএমডিএ-র এক আধিকারিক বলেন, ‘‘ক্লাবের সদস্যেরা ভিতরে উৎসব করেন। ক্লাবের বাইরে সরোবর প্রাঙ্গণে কিছু করেন না তাঁরা। সরোবরের ভিতরে কোনও গাড়িও ঢুকতে দেওয়া হয় না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন