Fire at Kolkata

তপসিয়ার বহুতলে আগুন, মৃত্যু অন্তত দু’জনের! গুরুতর দগ্ধ অবস্থায় তিন জন চিকিৎসাধীন ন্যাশনাল মেডিক্যাল কলেজে

তপসিয়ার পাঁচতলার ওই বিল্ডিংয়ে আগুন লাগার ঘটনায় অন্তত দু’জনের মৃত্যু হয়েছে। আরও কয়েক জন অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মে ২০২৬ ১৬:০২
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

তপসিয়ার এক বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড। পাঁচতলার ওই বিল্ডিংয়ে আগুন লাগার ঘটনায় অন্তত দু’জনের মৃত্যু হয়েছে। আরও কয়েক জন অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা।

Advertisement

জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে তপসিয়ার ৫০/১ জিজে খান রোডের ঠিকানায় এক বহুতলের দোতলায় আগুন লাগে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে। আগুনে আটকে পড়েন পাঁচ-ছ’জন। আগুন লাগার বিষয়টি নজরে আসতেই স্থানীয়েরা খবর দেন দমকলে। সূত্রের খবর, পৌনে ২টো নাগাদ দমকলকে আগুন লাগার খবর দেওয়া হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের একাধিক ইঞ্জিন। আগুনের তীব্রতার কারণে আটকে থাকা ব্যক্তিরা বাইরে বার হতে গিয়ে সমস্যায় পড়েন। দমকলকর্মীরা তাঁদের উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু আগুনের তেজ বেশি থাকায় তাঁদের বেগ পেতে হয়। পরে সকলকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজে পাঠানো হয়। চিকিৎসকেরা পরীক্ষা করে দু’জনকে মৃত ঘোষণা করেন। আরও তিন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন।

Advertisement

কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। দমকল সূত্রে খবর, আগুন নিয়ন্ত্রণে আনাই প্রাথমিক কাজ। আগুন নিয়ন্ত্রণে আসার পর আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement