Cancer Awareness

কর্কট রোগ নিয়ে সম্মেলন

২০২৪-এর সর্বভারতীয় সমীক্ষা অনুযায়ী, ১৯৯০ থেকে ২০২৩ সালের মধ্যে ভারতে স্তনের কর্কট রোগের প্রকোপ প্রায় তিন গুণ বেড়েছে। ’৯০ সালে প্রতি এক লক্ষ মহিলায় আক্রান্তের হার ছিল ১৩, যা ২০২৩ সালে বেড়ে দাঁড়ায় ২৯.৪।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৬ ০৫:২৯
Share:

—প্রতীকী চিত্র।

কর্কট রোগের চিকিৎসা ও গবেষণায় গুরুত্বপূর্ণ ‘সেন্ট গ্যালেন ইন্টারন্যাশনাল ব্রেস্ট ক্যানসার কনফারেন্স’-এর ভারতীয় সংস্করণ আয়োজিত হল কলকাতায়। ‘ইনস্টিটিউট অব ব্রেস্ট ডিজ়িজ়েস, কলকাতা’র আয়োজিত ওই সম্মেলন শুক্রবার শুরু হয়েছে। আরও দু’দিন চলবে। স্তনের কর্কট রোগের চিকিৎসা, গবেষণা ও সকলের জন্য সমান চিকিৎসা নিশ্চিত করার বিষয়ে ওই সম্মেলনে বিদেশের ১০ জনের বেশি বিশেষজ্ঞ চিকিৎসক, দেশের বিভিন্ন প্রান্তের দুশোর বেশি এবং অন্যান্য প্রান্তের ৫০০ চিকিৎসক অংশ নিচ্ছেন।

২০২৪-এর সর্বভারতীয় সমীক্ষা অনুযায়ী, ১৯৯০ থেকে ২০২৩ সালের মধ্যে ভারতে স্তনের কর্কট রোগের প্রকোপ প্রায় তিন গুণ বেড়েছে। ’৯০ সালে প্রতি এক লক্ষ মহিলায় আক্রান্তের হার ছিল ১৩, যা ২০২৩ সালে বেড়ে দাঁড়ায় ২৯.৪। বিশ্বের অন্যতম মঞ্চ হিসেবে পরিচিত এই সম্মেলনে বিশেষজ্ঞেরা সর্বশেষ বৈজ্ঞানিক তথ্য বিশ্লেষণ করে চিকিৎসা সংক্রান্ত ঐকমত্য-ভিত্তিক সুপারিশ তৈরি করেন, যা বিশ্ব জুড়ে চিকিৎসা নির্দেশিকা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি, গবেষণায় অর্থ লগ্নি, তরুণ গবেষকদের উৎসাহ দান এবং স্থানীয় অঞ্চলের উপযোগী কর্কট রোগের চিকিৎসা ব্যবস্থাকে শক্তিশালী করাও লক্ষ্য বলে জানান আয়োজকেরা। সচেতনতা বৃদ্ধি ও রোগীদের সহায়তায় ‘প্রজেক্ট পিঙ্ক আর্মি’ নামে উদ্যোগও শুরু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন