সৎ ট্যাক্সিচালক

ট্যাক্সিতে এক যাত্রীর ফেলে যাওয়া নগদ টাকা এবং কিছু জিনিস থানায় জমা দিলেন চালক। পুলিশ জানিয়েছে, বুধবার দুপুর সাড়ে তিনটে নাগাদ আজাদগড়ের বাসিন্দা অমিত দত্ত ধর্মতলার একটি বিপণি থেকে কিছু জিনিসপত্র, খাবারের প্যাকেট এবং অফিসের ফাইল নিয়ে ট্যাক্সিতে ওঠেন।

Advertisement
শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০১:২৬
Share:

ট্যাক্সিতে এক যাত্রীর ফেলে যাওয়া নগদ টাকা এবং কিছু জিনিস থানায় জমা দিলেন চালক। পুলিশ জানিয়েছে, বুধবার দুপুর সাড়ে তিনটে নাগাদ আজাদগড়ের বাসিন্দা অমিত দত্ত ধর্মতলার একটি বিপণি থেকে কিছু জিনিসপত্র, খাবারের প্যাকেট এবং অফিসের ফাইল নিয়ে ট্যাক্সিতে ওঠেন। অমিতবাবুর সঙ্গে একটি ব্যাগে ১৪ হাজার ৯৫০ টাকাও ছিল। খিদিরপুরের সুইং ব্রিজের কাছে ট্যাক্সিতে টাকার ব্যাগ-সহ অন্যান্য জিনিসপত্র ফেলে রেখেই অমিতবাবু নেমে যান। পরে তিনি দক্ষিণ বন্দর থানায় অভিযোগ দায়ের করেন। বুধবার সন্ধ্যা সাতটা নাগাদ ওমপ্রকাশ সিংহ নামে ওই ট্যক্সিচালক থানায় এসে টাকার ব্যাগ-সহ অমিতবাবুর বাকি জিনিসপত্র থানায় জমা দেন। পুলিশ জানিয়েছে, ওমপ্রকাশ দক্ষিণ বন্দর থানার ইজেসি ডক এলাকার বাসিন্দা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement