মধ্যরাতে মত্ত অবস্থায় পার্ক স্ট্রিটে অশান্তি, দমকলকর্মীকে মারধর! গ্রেফতার তিন যুবক

শনিবার মধ্যরাতে পার্ক স্ট্রিটে দমকল অফিসের সামনে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। গাড়ি রাখাকে কেন্দ্র করে অশান্তির সূত্রপাত।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ১৭:২১
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

মত্ত অবস্থায় পার্ক স্ট্রিটে অশান্তি। দমকল কর্মীকে ধাক্কাধাক্কি, মারধর এবং হেনস্থার অভিযোগে পুলিশের জালে তিন যুবক। শনিবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় কলকাতায়।

Advertisement

জানা গিয়েছে, শনিবার মধ্যরাতে পার্ক স্ট্রিটে দমকল অফিসের সামনে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। গাড়ি রাখাকে কেন্দ্র করে অশান্তির সূত্রপাত। অভিযোগ, দমকল অফিসের সামনে গাড়ি রাখতে নিষেধ করায় এক দমকলকর্মীর উপর চড়াও হন অভিযুক্তেরা। প্রথমে তর্কাতর্কি বাধে। পরে তা হাতাহাতিতে গড়ায়। অভিযোগ, ওই কর্মীকে মারধর করা হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পার্ক স্ট্রিট থানার পুলিশ। অভিযুক্তদের ঘটনাস্থল থেকে তুলে থানায় নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের গ্রেফতার করে পুলিশ। সূত্রের খবর, অশান্তির সময় অভিযুক্ত তিন যুবকই মত্ত অবস্থায় ছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement