PM Narendra Modi in Kolkata

আসছেন প্রধানমন্ত্রী, শনিবার ভোর ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত শহরে মালবাহী গাড়ি চলাচল বন্ধ! যান নিয়ন্ত্রণের বিজ্ঞপ্তি

শহরে কয়েকটি জায়গায় গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা থাকছে। পুলিশ কমিশনার অজয় নন্দ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, প্রয়োজন অনুযায়ী, রাজধানীর কয়েকটি রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ মে ২০২৬ ১৪:৪৭
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নবগঠিত পশ্চিমবঙ্গ সরকারের শপথগ্রহণ হবে। সেই উপলক্ষে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে জন্য শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ সংক্রান্ত বিজ্ঞপ্তি দিল কলকাতা পুলিশ।

Advertisement

শুক্রবার কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, প্রয়োজন অনুযায়ী, রাজধানীর কয়েকটি রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এর মধ্যে রয়েছে এসপ্ল্যানেড র‌্যাম্প, কেপি রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, ক্যাসুরিনা অ্যাভিনিউ, কুইনস্‌ওয়ে।

তা ছাড়া শনিবার ভোর ৪টে থেকে রাত ৮টে পর্যন্ত মালবাহী গাড়ির যাতায়াত বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা সংক্রান্ত ছাড় রয়েছে। যেমন এলপিজি সিলিন্ডারবাহী মালগাড়ি, সিএনজি, পেট্রোলিয়াম, তেল, লুব্রিক্যান্ট, অক্সিজেন, শাক-সব্জি, ওষুধপত্র, মাছ, ফল, দুধ ভর্তি গাড়ির ছাড়পত্র থাকবে।

Advertisement

শনিবার শহরের কয়েকটি জায়গায় গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা থাকছে। যেমন, ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের পার্শ্বস্থ রাস্তা, যেমন, এজেসি বোস রোডের কিছু অংশ থেকে হেস্টিংস ক্রসিং, ক্যাথিড্রাল রোড, খিদিরপুর রোড, হসপিটাল রোড, কুইনস্ওয়ে, লাভার্স লেন ইত্যাদি রাস্তার ধারে গাড়ি রাখা যাবে না। পরিস্থিতি অনুযায়ী, শনিবার শহরে যান চলাচলের ক্ষেত্রে আরও কিছু নিয়ন্ত্রণ আনা হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement