—প্রতিনিধিত্বমূলক ছবি।
বাইক দুর্ঘটনায় মৃত্যু দু'জনের। রবিবার কলকাতার বেহালার জেমস লং সরণিতে দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, ওই দুই আরোহীকে পিষে দেয় একটি লরি।
দুর্ঘটনাটি ঘটেছে, রবিবার রাত সাড়ে ৩টে নাগাদ। আনন্দ প্রিয়দর্শী এবং ফৈয়াজ জামান মল্লিক নামে দুই যুবক বাইকে করে আসার সময় দুর্ঘটনার কবলে পড়েন। দু'জনের বয়সই ২৩। পুলিশ সূত্রে খবর, জেমস লং সরণি এবং পূর্ব পাড়া রোডের ক্রসিংয়ে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় রাস্তায়। সেই সময় পিছন থেকে আসা একটি সরি পিষে দিয়ে যায় তাঁদের।
গুরুতর জখম অবস্থায় দু’জনকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকেরা পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। ঠাকুরপুকুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঠিক কী ঘটেছিল সেই সময়, তা জানার জন্য ওই রাস্তার সব সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।