Kolkata Weather Update

কালো মেঘে ঢেকেছে আকাশ! আগামী দু’ঘণ্টায় কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, বইতে পারে ঝোড়ো হাওয়াও

আগামী এক-দু’ঘণ্টা কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। ইতিমধ্যেই কালো মেঘে ঢেকেছে শহরের আকাশ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ০৮:৫০
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী এক-দু’ঘণ্টা বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। ইতিমধ্যেই কালো মেঘে ঢেকেছে শহরের আকাশ। বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিও শুরু হয়েছে কোথাও কোথাও।

Advertisement

আবহাওয়া দফতরের তরফে সকাল ৮টা ৩৬ মিনিটে একটি বিজ্ঞপ্তি দিয়ে পরবর্তী এক-দু’ঘণ্টার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা ও মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়ে ঝোড়ো হাওয়ার সতর্কবার্তাও দেওয়া হয়েছে। একই সঙ্গে বাসিন্দাদের নিরাপদ জায়গায় থাকার বার্তা দেওয়া হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, স্থানীয় স্তরে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার কারণেই সকাল থেকে শহরের আকাশ মুখভার করে রয়েছে। কোথাও কোথাও ঝিরঝিরে বৃষ্টিও শুরু হয়েছে।

হাওয়া অফিসের তরফে এ-ও জানানো হয়েছে যে, বৃহস্পতিবার সারা দিন কলকাতার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। বিকেলের দিকে বজ্রপাত এবং বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদিয়ায়। বাকি জেলাগুলিতে ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার। উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার সারা দিনে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াস, যা এই সময়ের নিরিখে প্রায় স্বাভাবিক। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে ৯৪ শতাংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement