Kolkata Police

পুলিশের তৎপরতায় ফিরল মোবাইল

বড়দিনের রাতে বাইপাসের উপরে ওই ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। ধৃতের নাম অমিত হাজরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২০ ০২:৪৫
Share:

প্রতীকী ছবি।

এক মহিলার ব্যাগ থেকে মোবাইল ছিনতাই করে পালানোর চেষ্টা করেছিল এক যুবক। কিন্তু পুলিশের তৎপরতায় হাতেনাতে ধরা পড়ে যায় সেই ছিনতাইকারী। বড়দিনের রাতে বাইপাসের উপরে ওই ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। ধৃতের নাম অমিত হাজরা। তার বাড়ি ট্যাংরার গোবিন্দ খটিক রোডে।

Advertisement

পুলিশ সূত্রের খবর, শুক্রবার রাত পৌনে আটটা নাগাদ পরমা আইল্যান্ডের কাছে ডিউটি করছিলেন তিলজলা ট্র্যাফিক গার্ড এবং প্রগতি ময়দান থানার পুলিশকর্মীরা। নাকা তল্লাশি চলাকালীন কর্তব্যরত পুলিশকর্মীরা দেখেন, এক যুবক দৌড়ে সায়েন্স সিটির দিকে পালাচ্ছে। কয়েক মিনিটের মধ্যে তার পিছন পিছন ওই পুলিশকর্মীদের কাছে হাজির হন এক তরুণী। তিনি পুলিশকে জানান, সায়েন্স সিটির বাইরে বাইপাসের সাবওয়ের সামনে থেকে তাঁর মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়েছে এক যুবক। বিষয়টি শুনেই যুবক যে দিকে দৌড়েছিল, পুলিশকর্মীরা সেই দিকে ছোটেন। কিছু দূরে গিয়েই তাঁরা ওই যুবককে হাতেনাতে ধরে ফেলেন। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া মোবাইলটিও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement