ব্যাঙ্কক নয়, এখন বাংলাদেশ থেকে বাড়ছে সোনা পাচারের প্রবণতা। মনে করা হচ্ছে, ব্যাঙ্কক থেকে আসা বিমান এবং যাত্রীদের উপরে কলকাতা বিমানবন্দরের শুল্ক অফিসারদের নজরদারি বেড়ে যাওয়াই এর কারণ। কয়েক দিন আগেই বাংলাদেশ থেকে আসা এক যাত্রীর কাছে সোনা পাওয়া যায়। সোমবারেও বাংলাদেশ বিমানের উড়ানে কলকাতা আসার পরে দক্ষিণ ভারতীয় এক যাত্রীর অন্তর্বাসের মধ্যে মেলে ৬টি ছোট ছোট সোনার বার। শুল্ক দফতর জানায়, ৬০০ গ্রাম ওই সোনার বাজারদর প্রায় ১৬ লক্ষ টাকা। সোনার মূল্য ২০ লক্ষ টাকার কম হওয়ায় সোনা বাজেয়াপ্ত করে ছেড়ে দেওয়া হয় ওই যাত্রীকে।