মৃত্যুর আগে বাঁচার জন্য লড়াই করেছিল হরিদেবপুরের বিট্টু দাস। তাকে খুনে অভিযুক্ত, ধৃত শুভাশিস দাসের ডাক্তারি পরীক্ষার রিপোর্টে এমনই তথ্য মিলেছে বলে জানিয়েছে পুলিশ। সূত্রের খবর, শুভাশিসের বুকে, পিঠে আঁচড়ের দাগ আছে। বাঁচার জন্য বিট্টু তাকে ওই আঘাতগুলি করেছিল বলে রিপোর্টে জানা গিয়েছে। বৃহস্পতিবার ওই ঘটনাস্থল পরীক্ষা করেন ফরেন্সিক বিশেষজ্ঞেরা।