Abhishek Banerjee

‘নির্দেশ আর নিয়ম লঙ্ঘন করেই চলেছে কমিশন’! এসআইআর নিয়ে আবার সুপ্রিম কোর্টে যাওয়া হবে, ঘোষণা করলেন অভিষেক

এসআইআর নিয়ে তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও কী ভাবে ফর্ম ৭-এর মাধ্যমে এত মানুষের নাম বাদ গেল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ১৬:৪৬
Share:

সাংবাদিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

না-জানলেই নয়
শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ১৮:০৭ key status

কমিশনের বিরুদ্ধে নির্দেশ লঙ্ঘনের অভিযোগ

কমিশন আদালতের নির্দেশ লঙ্ঘন করেই চলেছে বলে অভিযোগ তুললেন অভিষেক। সেই সূত্রেই অভিষেক জানালেন, এসআইআর নিয়ে আবার সুপ্রিম কোর্টে যাবেন তাঁরা। 

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ১৭:৩৪ key status

প্রতিহিংসার রাজনীতি বিজেপির: অভিষেক

বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি করার অভিযোগ তুললেন অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দাবি, যারা বিজেপিকে ভোট দেয় না, বেছে বেছে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে ভোটারদের নাম বাদ পড়ার পরিসংখ্যান তুলে ধরেন তিনি। 

Advertisement
শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ১৭:১৩ key status

৫০-এর নীচে নামবে বিজেপি: অভিষেক

বিজেপির আসনসংখ্যা ৫০-এর নীচে নামবে বলে ফের দাবি করলেন অভিষেক। বিজেপির উদ্দেশে তিনি বলেন, “এসআইআর-ই করুন বা এফআইআর, ২০২৬-এ আপনারা ৫০-এর নীচে নেমে যাবেন। এক বছর আগে যা বলেছি, আজও তাই বলছি।” 

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ১৭:০৭ key status

ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার ইঙ্গিত

এসআইআর-এর পর কমিশন যে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে, তা সুপ্রিম কোর্টের কাছে জমা করবেন বলে জানিয়েছেন অভিষেক। 

Advertising
Advertising
শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ১৭:০৫ key status

জ্ঞানেশকে তোপ

দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বিজেপির অঙ্গুলিহেলনে চলছে বলে অভিযোগ করলেন অভিষেক। 

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ১৭:০০ key status

বিজেপির বিরুদ্ধে লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়ার অভিযোগ

ভোটারদের নাম বাদ দেওয়ার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা (টার্গেট) বেঁধে দিয়েছে বিজেপি। সাংবাদিক সম্মেলনে এমনই অভিযোগ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠকে তিনি একটি ভিডিয়ো দেখান। সেই ভিডিয়োয় অমিত শাহ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুরদের বলতে শোনা যাচ্ছে, কত নাম বাদ পড়বে। ১ কোটি ২০ লক্ষের একটি হিসাব শোনা গিয়েছে তাঁদের মুখে। অভিষেকের দাবি, খসড়া তালিকা, চূড়ান্ত তালিকা আর বিচারাধীন তালিকা মেলালে প্রায় ওই সংখ্যক ভোটারদেরই নাম বাদ দিতে চলেছে কমিশন।

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ১৬:৫৬ key status

কমিশনকে তোপ অভিষেকের

বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা ক্রিকেটদলের সদস্য রিচা ঘোষের নাম ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রয়েছে। এই প্রসঙ্গ উত্থাপন করে নির্বাচন কমিশনকে তোপ দাগলেন অভিষেক। তাঁর কটাক্ষ, “তা হলে তো ভারতের বিশ্বকাপটাই বিচারাধীন।” 

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ১৬:৪৯ key status

ফর্ম ৭ নিয়ে প্রশ্ন অভিষেকের

সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও ফর্ম ৭-এর মাধ্যমে কী ভাবে ভোটারদের নাম বাদ দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement