West Bengal Assembly Election 2026

হিংসা বরদাস্ত নয়, অবাধ এবং শান্তিপূর্ণ ভোটই লক্ষ্য, কোনও বৈধ ভোটারের নাম বাদ যাবে না, বললেন জ্ঞানেশ কুমার

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন কমিশনের পূর্ণাঙ্গ (ফুল) বেঞ্চের তিন দিনের রাজ্য সফর শেষ হচ্ছে মঙ্গলবার। দুপুরে সাংবাদিক বৈঠক করছে কমিশন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১১:৫৫
Share:

সাংবাদিক বৈঠকে জ্ঞানেশ কুমার। ছবি: সংগৃহীত।

না-জানলেই নয়
শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১৪:৩৯ key status

রাজনৈতিক দলকে নিয়ে মন্তব্য নয়

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ধারাবাহিক ভাবে আক্রমণ শানাচ্ছে রাজ্যের শাসকদল তৃণমূল। এই নিয়ে প্রশ্ন করা হলে মুখ্য নির্বাচন কমিশনার বলেন, “ভারত গণতান্ত্রিক দেশ। সকলের বাক্‌স্বাধীনতা আছে। রাজনৈতিক দল কিছু বলতেই পারে। তা নিয়ে আমাদের কিছু বলার নেই। আমরা রাজনৈতিক মন্তব্যের উত্তর দিই না।”

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১৪:৩৬ key status

হিংসা বরদাস্ত নয়

হিংসাবিহীন ভোটের পক্ষে সওয়াল করলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কলকাতায় সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “পশ্চিমবঙ্গের ভোট হবে অবাধ, শান্তিপূর্ণ। কোনও রকম হিংসা বরদাস্ত করা হবে না।” এই সূত্রেই তিনি জানিয়েছেন, ভোটের কাজের সঙ্গে যুক্ত কর্মীদের ভয় দেখানো বা হুমকি দেওয়া যাবে না। এই সংক্রান্ত অভিযোগ পেলে কঠোর পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

এসআইআর প্রসঙ্গে জ্ঞানেশ জানান, জনপ্রতিনিধিত্ব আইন এবং এসআইআর অনুযায়ী ভোটার তালিকা তৈরি করা হয়েছে। কোনও বৈধ ভোটারের নাম বাদ যাবে না বলে জানিয়েছেন তিনি। 

Advertisement
শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১৪:২১ key status

প্রতি বুথে পানীয় জলের ব্যবস্থা

প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রে পানীয় জলের বন্দোবস্ত রাখা হবে। 

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১৩:৩০ key status

দু’ঘণ্টা অন্তর ভোটদানের হার

দু’ঘণ্টা অন্তর ভোটদানের হার জানাবেন প্রিসাইডিং অফিসারেরা। ইসিআইনেট অ্যাপে এবং কমিশনের সাইটে ভোটদানের হার আপলোড করা হবে। 

Advertising
Advertising
শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১৩:২১ key status

এসআইআর-এর লক্ষ্য স্বচ্ছ ভোটার তালিকা

এসআইআর-এর লক্ষ্য স্বচ্ছ ভোটার তালিকা, জানালেন মুখ্য নির্বাচন কমিশনার। 

Advertisement
শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১৩:১৮ key status

কলেজে কলেজে প্রচার

ভোটদানে যুব সম্প্রদায়কে উৎসাহিত করতে কলেজে কলেজে প্রচার করবে কমিশন। 

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১৩:১৭ key status

কত দফায় ভোট?

পশ্চিমবঙ্গে কত দফায় ভোট হবে, তা আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে কমিশন। 

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১৩:০৫ key status

সাত দিনের মধ্যে ইভিএম পরীক্ষা করা যাবে

কোনও প্রার্থী চাইলে নির্বাচনের পর সাত দিনের মধ্যে ইভিএম পরীক্ষা করানো যাবে বলে জানালেন মুখ্য নির্বাচন কমিশনার। 

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১৩:০৪ key status

ইভিএমে প্রার্থীদের রঙিন ছবি!

ইভিএমে প্রার্থীদের রঙিন ছবি থাকবে বলে জানালেন জ্ঞানেশ। 

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১৩:০১ key status

সব বুথে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা

স্বচ্ছতা বজায় রাখতে সব ভোটকেন্দ্রে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা থাকবে বলে জানালেন জ্ঞানেশ কুমার। 

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১২:৫৯ key status

৮০ হাজারেরও বেশি বুথ

পশ্চিমবঙ্গে ৮০ হাজারেরও বেশি বুথ থাকবে বলে জানালেন জ্ঞানেশ।

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১২:৫৮ key status

প্রত্যেক বুথে ভোটার সহায়তা কেন্দ্র

কমিশনের তরফে জানানো হল, রাজ্যের প্রতিটি বুথে থাকবে ভোটার সহায়তা কেন্দ্র। 

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১২:৫৭ key status

কোনও বুথে ১২০০-র বেশি ভোটার নয়

কোনও বুথে ১২০০-র উপর ভোটার থাকবে না বলে জানালেন জ্ঞানেশ কুমার। 

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১২:৫৬ key status

বুথের বাইরে মোবাইল রাখার জায়গা

জ্ঞানেশ জানালেন, বুথ বা ভোটকেন্দ্রের বাইরে নির্দিষ্ট জায়গায় মোবাইল রেখে ভিতরে ঢুকতে পারবেন ভোটাররা। 

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১২:৫১ key status

কোনও বৈধ ভোটারের নাম বাদ নয়

কোনও বৈধ ভোটারের নাম বাদ যাবে না বলে জানালেন জ্ঞানেশ। 

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১২:৪৯ key status

অবাধ এবং শান্তিপূর্ণ ভোট

পশ্চিমবঙ্গে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট হবে বলে জানালেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। 

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১২:৪০ key status

কলকাতায় সাংবাদিক বৈঠকে কমিশন

কলকাতায় সাংবাদিক বৈঠক করছে কমিশনের পূর্ণাঙ্গ (ফুল) বেঞ্চ। উপস্থিত রয়েছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, অন্য দুই নির্বাচন কমিশনার বিবেক জোশী এবং সুখবীর সিংহ সান্ধু। রয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল। 

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১১:৪৮ key status

বিধানসভা ভোটের পরিবেশ!

সোমবার রাজ্যের ২৩ জেলার জেলাশাসক, জেলা ও পুলিশ জেলার সুপার এবং রাজ্য ও কেন্দ্রের ২৪টি সংস্থার আধিকারিকদের সঙ্গে বৈঠক করে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে কমিশনের ফুল বেঞ্চ। সেই বৈঠকের পর কমিশন মনে করছে, রাজ্যে বিধানসভা ভোট হওয়ার পরিবেশ রয়েছে। আইনশৃঙ্খলা খুব খারাপ রয়েছে, এমনও মনে করছে না কমিশন। প্রশ্ন উঠছে, এসআইআরের প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকায় যে ৬০ লক্ষ নাম বিবেচনাধীন রয়েছে, সেই সব ভোটারের নথি যাচাই এবং নিষ্পত্তি সময়মতো হবে তো? কমিশনের মতে, বিবেচনাধীন ভোটারদের তথ্য নিষ্পত্তির জন্য পর্যাপ্ত সময় রয়েছে। সূত্রের খবর, আগামী ১৫ বা ১৬ ফেব্রুয়ারি রাজ্যের ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে কমিশন। তাদের বক্তব্য, শান্তিপূর্ণ ভাবে ভোট করানোই মূল লক্ষ্য। তার জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ করা হবে।

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১১:৪৫ key status

দুপুরে সাংবাদিক বৈঠক

দুপুর সাড়ে ১২টা নাগাদ জ্ঞানেশ কুমার-সহ কমিশনের ফুল বেঞ্চ সাংবাদিক বৈঠক করবে। বিকেলে মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্য দুই কমিশনার দিল্লির উদ্দেশে রওনা দেবেন। 

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১১:৪৩ key status

জ্ঞানেশদের রাজ্য সফরের শেষ দিন

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন কমিশনের পূর্ণাঙ্গ (ফুল) বেঞ্চের তিন দিনের রাজ্য সফর শেষ হচ্ছে মঙ্গলবার। সফরের তৃতীয় দিনে মঙ্গলবার রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীর সঙ্গে বৈঠক করবে কমিশনের ফুল বেঞ্চ। সকাল সাড়ে ১০টা নাগাদ নিউ টাউনের একটি হোটেলে ওই বৈঠক শুরু হওয়ার কথা। কমিশন সূত্রে খবর, মঙ্গলবার মুখ্যসচিবের পাশাপাশি, রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডে, মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল, রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসারদের সঙ্গে বৈঠক করবে কমিশন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement