সরাসরি
Abhishek Banerjee Sonarpur

‘ট্রিটমেন্ট হচ্ছে না ওপরতলার চাপে’! আহত অভিষেককে এক হাসপাতাল থেকে বার করিয়ে অন্য হাসপাতালে গেলেন মমতা

সোনারপুরে আক্রান্ত হওয়ার পরে অভিষেককে প্রথমে নিয়ে যাওয়া হয় বাইপাসের ধারে এক হাসপাতালে। কিন্তু সেখানে অভিষেকের চিকিৎসা হচ্ছে না বলে অভিযোগ তোলেন মমতা। সাংসদকে ওই হাসপাতাল থেকে বার করে অন্য হাসপাতালের দিকে রওনা দেন তৃণমূলনেত্রী।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ মে ২০২৬ ১৯:২৩
Share:

বাইপাসের ধারে হাসপাতালে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। ছবি: সংগৃহীত।

না-জানলেই নয়
শেষ আপডেট: ৩০ মে ২০২৬ ২০:০৯ key status

অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হল অভিষেককে

বাইপাসের ধারের হাসপাতাল থেকে অভিষেককে নিয়ে যাওয়া হল মিন্টো পার্কের এক হাসপাতালে।

শেষ আপডেট: ৩০ মে ২০২৬ ১৯:৫৭ key status

ট্রিটমেন্ট হচ্ছে না: মমতা

অভিষেককে হাসপাতাল থেকে বার করার সময়ে মমতা জানান, ডায়মন্ড হারবারের সাংসদকে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। তিনি বলেন, “আমরা এখান থেকে শিফ্‌ট করছি। এখানে ট্রিটমেন্ট হচ্ছে না। ওপর থেকে বলে দিয়েছে ট্রিটমেন্ট না করতে।”

Advertisement
শেষ আপডেট: ৩০ মে ২০২৬ ১৯:৪৯ key status

জরুরি বিভাগ থেকে বার করা হল অভিষেককে

হাসপাতালের জরুরি বিভাগ থেকে হুইল চেয়ারে করে বার করা হল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। হাসপাতালের জরুরি বিভাগের বাইরেই সাংসদের গাড়ি অপেক্ষা করছিল। সেই গাড়িতে তোলা হয় তাঁকে। হাসপাতালের পোশাকেই ছিলেন তিনি। ডেরেক হুইল চেয়ার ঠেলে জরুরি বিভাগ থেকে বার করে আনেন তাঁকে।

শেষ আপডেট: ৩০ মে ২০২৬ ১৯:৩৩ key status

হাসপাতালে শোভন, ডেরেকও

মমতার পাশাপাশি তৃণমূলের অন্য নেতারাও হাসপাতালে পৌঁছে গিয়েছেন। শোভন চট্টোপাধ্যায় এবং সাংসদ ডেরেক ও’ব্রায়েনও পৌঁছেছেন হাসপাতালে।

Advertising
Advertising
শেষ আপডেট: ৩০ মে ২০২৬ ১৯:৩২ key status

হাসপাতালে মমতা, সঙ্গে অভিষেকের মা

বাইপাসের ধারের হাসপাতালে পৌঁছে গেলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গাড়ি থেকে নেমে হাসপাতালের ভিতরে প্রবেশ করে যান তিনি। মমতার সঙ্গে রয়েছেন অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায়ও। বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তীও গিয়েছেন হাসপাতালে। এই হাসপাতালেই জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে অভিষেককে।

শেষ আপডেট: ৩০ মে ২০২৬ ১৯:২১ key status

কালীঘাটের বাড়ি থেকে রওনা মমতার

অভিষেককে সোনারপুর থেকে বাইপাসের ধারের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এরই মধ্যে সন্ধ্যায় কালীঘাটের বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সূত্রের খবর, হাসপাতালের উদ্দেশেই রওনা দিয়েছেন তিনি।

শেষ আপডেট: ৩০ মে ২০২৬ ১৯:১৮ key status

হুইল চেয়ারে অভিষেক

হাসপাতালে পৌঁছোনোর পরে হুইল চেয়ারে বসা অবস্থায় দেখা যায় অভিষেককে। হুইল চেয়ারে বসেই হাসপাতালের ভিতরে প্রবেশ করেন তিনি।

শেষ আপডেট: ৩০ মে ২০২৬ ১৯:১৮ key status

হাসপাতালে অভিষেক

সোনারপুরে আক্রান্ত হওয়ার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বাইপাসের ধারে এক হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement