Mamata Banerjee

অমিতাভের মৃত্যু, অনুভূতি কবিতায় প্রকাশ করলেন মমতা

শুক্রবার থেকেই সাব ইনস্পেক্টর অমিতাভ মালিকের মৃত্যু তাঁকে নাড়িয়ে দিয়েছে। শনিবার বিকালে নবান্নে বসে সেই অনুভূতি কবিতায় প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।শুক্রবার থেকেই সাব ইনস্পেক্টর অমিতাভ মালিকের মৃত্যু তাঁকে নাড়িয়ে দিয়েছে। শনিবার বিকালে নবান্নে বসে সেই অনুভূতি কবিতায় প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement
শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০১৭ ২১:০৮
Share:

মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

কালও তাঁর দেহে ছিল

Advertisement

অফুরন্ত প্রাণের স্পন্দন

আর আজ?

Advertisement

মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে

নিভে গেল দিয়া

নিস্তব্ধ হল প্রাণ

পরিণত হল জীবন

এক মর্মান্তিক কফিনে।

শোক এলো সকালে

এক কাপ চায়ের সাথে।

ব্রেকফাস্টও খাওয়া হয়নি

কাজের দায়িত্বে।

সব ছেড়ে চলে গেল গভীরতায়।

কর্তব্য? পাথরের পাহাড়ে নিঃশেষিত।

সাক্ষী থাকল কাঞ্চনজঙ্ঘা

সব দেখল, সহ্য করল

এক সময় থেমে গেল।

কেন এত রক্ত?

কেন এত লোভ

কেন এ সন্ত্রাস? সন্ত্রাসি?

মায়ের আঁচল খালি হয়ে গেল।

নব যৌবন সাথী সব হারাল

কাঞ্চনজঙ্ঘা, তুমি কি কিছু হারালে?

হ্যাঁ! অবিশ্বাস্য মানবিকতা।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই লেখা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement