Body Recovered

অন্ধ্রপ্রদেশে ঘর থেকে উদ্ধার হল একই পরিবারের চার জনের দেহ, মৃত্যুর কারণ ঘিরে বাড়ছে সন্দেহ

পুলিশ সূত্রে খবর, মুরলী নামে এক যুবকের বাইকে সমস্যা হচ্ছিল। তিনি বাইক নিয়ে মেকানিকের কাছে যান শনিবার। পরীক্ষা করে ইঞ্জিনের কিছু যন্ত্রাংশ বদলে দেন মেকানিক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৬ ১৫:৫৯
Share:

প্রতীকী ছবি।

মোটরবাইকের ধোঁয়ায় মৃত্যু হল একই পরিবারের চার জনের। রবিবার ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের আন্নামায়া জেলায়। রবিবার চার জনের দেহ উদ্ধার হয়। মৃতদের মধ্যে দু’টি শিশুও রয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মুরলী নামে এক যুবকের বাইকে সমস্যা হচ্ছিল। তিনি বাইক নিয়ে মেকানিকের কাছে যান শনিবার। পরীক্ষা করে ইঞ্জিনের কিছু যন্ত্রাংশ বদলে দেন মেকানিক। দাবি, এর পরই মুরলীকে ওই মেকানিক পরামর্শ দেন, সারারাত গাড়ির ইঞ্জিন যেন বন্ধ না করেন। তা হলে সমস্যা হতে পারে। রাতে বাড়ি ফিরে খাওয়াদাওয়া সেরে বাইকের ইঞ্জিন চালু করে রাখেন। ঠান্ডা থাকায় ঘরের জানলা-দরজা বন্ধও করে রেখেছিলেন।

মুরলী এবং তাঁর স্ত্রী দোতলায় শুতে চলে যান। মুরলীর বাবা তাঁর তিন নাতি-নাতনিকে নিয়ে নীচের তলায় শুয়ে ছিলেন। সেই ঘরেরও জানলা-দরজা বন্ধ ছিল। ওই ঘরের মধ্যেই বাইকটি রাখা ছিল। রবিবার সকালে নীচের তলার ঘরের কারও সাড়াশব্দ না পেয়ে সন্দেহ হয় মুরলীর। দরজা খুলতেই দেখেন তাঁর তিন সন্তান এবং বাবা অচৈতন্য হয়ে রয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা সকলকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

বাইকের ধোঁয়ার কারণে মৃত্যু হয়েছে বলে সন্দেহ। জানলা-দরজা বন্ধ থাকায় সেই ধোঁয়া ঘরে ভবে গিয়েছিল। বিষাক্ত গ্যাস ভরে যাওয়ায় ঘরে অক্সিজেনের মাত্রা কমে যায়। ঘুমের ঘোরেই মৃত্যু হয় চার জনের। এই ঘটনায় মেকানিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement