বৈঠক চান মান্নান

রাজ্যের বন্ধ চটকল খুলতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ত্রিপাক্ষিক বৈঠক ডাকার অনুরোধ করলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। মঙ্গলবার বিধানসভায় উল্লেখপর্বে মান্নান এ কথা তোলেন।

Advertisement
শেষ আপডেট: ২২ জুন ২০১৬ ০৯:৪১
Share:

রাজ্যের বন্ধ চটকল খুলতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ত্রিপাক্ষিক বৈঠক ডাকার অনুরোধ করলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। মঙ্গলবার বিধানসভায় উল্লেখপর্বে মান্নান এ কথা তোলেন। পরে বলেন, ‘‘রাজ্যে ১৫টি চটকল বন্ধ। কয়েক হাজার শ্রমিক কর্মহীন। উৎপাদন বন্ধ হওয়ায় পাট চাষিরাও মার খাবেন। অন্যদিক থেকে বাংলাদেশ থেকে আমদানি বাড়বে। এই সঙ্কটময় মুহূর্তে মুখ্যমন্ত্রীর উচিত ত্রিপাক্ষিক বৈঠক ডেকে বন্ধ চটকল খোলার ব্যবস্থা নেওয়া।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement