নিয়ন্ত্রণহীন লরির ধাক্কা, মৃত দুই

নিয়ন্ত্রণ হারিয়ে লরি রাস্তার ধারের একাধিক দোকানে ধাক্কা মারায় মৃত্যু হল দু’জনের। শুক্রবার মহিষাদল থানার লক্ষ্যা বাজারের কাছে হলদিয়া-মেচেদা রাজ্য সড়কের ঘটনা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জুলাই ২০১৬ ০১:২০
Share:

নিয়ন্ত্রণ হারিয়ে লরি রাস্তার ধারের একাধিক দোকানে ধাক্কা মারায় মৃত্যু হল দু’জনের। শুক্রবার মহিষাদল থানার লক্ষ্যা বাজারের কাছে হলদিয়া-মেচেদা রাজ্য সড়কের ঘটনা। মৃতদের নাম সমীর পাল (৩২) ও আশিস ধাড়া (৩৩)। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে প্রথমে মহিষাদল গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে দু’জনের মৃত্যু হয়। আহত চার জনকে হাসপাতালে স্থানান্তর করা হয়। মৃতদের সমীরবাবুর বাড়ি হলদিয়ার খঞ্জনচকে। আশিসবাবুর বাড়ি লক্ষ্যায়।

Advertisement

মহিষাদলের লক্ষ্যা বাজার সংলগ্ন হলদিয়া-মেচেদা রাজ্য সড়কের ধারে বেশকিছু দোকান রয়েছে। এ দিন সকালে সাড়ে ১১টা নাগাদ ওই বাজারের দোকানের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন একদল যুবক। সেই সময় হলদিয়াগামী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ধারে থাকা একাধিক দোকানে ধাক্কা মারে। রাস্তায় দাঁড়িয়ে থাকা লোক ও দোকানদার মিলিয়ে মোট ১০ জন আহত হন। স্টেশনারি, মুদি ও মোবাইল দোকান মিলিয়ে তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। হাসপাতালে চিকিৎসাধীন দিলীপ দাস, অসীম দাস বলেন, ‘‘স্টেশনারি দোকানের সামনে দাঁড়িয়ে কথা বলছিলাম। সেই সময় লরিটি এসে ধাক্কা মেরে দোকানে ঢুকে যায়।’’ পুলিশ জানিয়েছে, ওই লরির চালক পালিয়েছে। তাঁকে ধরতে তদন্ত চলছে।

খুঁটিপুজো। উল্টোরথের দিনই দুর্গাপুজোর কাউন্ট ডাউন শুরু হয়ে গেল কাঁথিতে। শহরের দু’টি বিগ বাজেট পুজো নান্দনিক ও ইউথ গিল্ডের পক্ষ থেকে বৃহস্পতিবার খুঁটিপুজোর আয়োজন করা হয়। নান্দনিক ক্লাবের সম্পাদক ও কাঁথির পুরপ্রধান সৌমেন্দু অধিকারী উপস্থিত ছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement